Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মনোনয়নের সময়সীমা পুনর্বিবেচনা করুক কমিশন, নির্দেশ হাইকোর্টের

পরবর্তী শুনানি আগামী সোমবার

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচন (PANCHAYET ELECTION) এবং মনোনয়ন পেশ নিয়ে কলকাতা হাইকোর্টের (HC)  দ্বারস্থ হয়েছিল বিজেপি এবং কংগ্রেস। শুক্রবার দুপুরে জরুরি ভিত্তিতে শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মনোনয়ন জমা দেওয়ার জন্য কমিশনের সময়সীমা যথেষ্ট নয়। কমিশনের প্রতি নির্দেশ, সময়সীমা নিয়ে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন। 

নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে হবে কমিশনকে। নমিনেশন প্রক্রিয়া- ভোট থেকে ফলপ্রকাশ সমস্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে কাজ করতে পারে রাজ্য। বিচারপতি বলেন, মনোনয়নের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন। আদালতের নির্দেশ, আগামী সোমবারের মধ্যে কমিশন নিজেদের অবস্থানের কথা জানাবে আদালতে। রাজ্যকেও এই বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই দিনই পরবর্তী শুনানি।   

এই মামলায় কংগ্রেস ও বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচী এবং শ্রীজীব চক্রবর্তী। দু’ই শিবিরের ৫ দফা আবেদন- ১. জেলার কেন্দ্রীয় নির্বাচনী দফতর ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে মনোনয়নের ব্যবস্থা করা হোক জেলা বিচারকের দফতর বা রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। ২. ইচ্ছুক সকল প্রার্থী যেন মনোনয়নপত্র জমা দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করা। ৩. বুথে বুথে সিসিটিভি এবং কেন্দ্রীয়বাহিনী মোতায়েন। ৪. সর্বদল বৈঠক ৫. প্রতি কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় বেশি বরাদ্দ করা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00