Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আদালতে ঢোকা বন্ধ হয়ে যাবে’, মিছিল মামলায় কাকে সতর্ক করলেন বিচারপতি?

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আইনজীবী ছিলেন কৌস্তভ বাগচী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে মঙ্গলবার বিকেলে শুনানি ছিল হাইকোর্টের (HC) ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানির সময়েই আইনজীবীকে সতর্ক করে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, কোর্টকে অসম্মান করলে ঢোকা বন্ধ হয়ে যাবে।

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আইনজীবী ছিলেন কৌস্তভ বাগচী। তাঁর উদ্দেশ্যেই বিচারক বলেন, আদালতে কেমন আচরণ করতে হয়, তা বোধ হয় জানেন না আইনজীবী। উল্লেখ্য, হ্যারিকেন মিছিল মামলার শুনানি ছিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে। এদিন দুপুরে শুনানির ‘সময়’ নিয়ে মতবিরোধে জড়িয়ে পড়েন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং আইনজীবী।

আইনজীবী বলেছিলেন বুধবার সকাল সাড়ে ১০টায় মামলা গ্রহণ করা হোক। বিচারপতি বলেছিলেন আজ বিকেল ৪টায় মামলার শুনানি হবে। আইনজীবী বাদানুবাদের সময় বলেন, ‘ধর্মাবতারের এখানে ব্যক্তিগত স্বার্থ রয়েছে’। এরপরে তিনি জোর করেছিলেন, মামলা আজ দুপুরে সেই মুহূর্তেই শোনার জন্য। বিচারপতি বলেছিলেন, ‘আদালতের সঙ্গে কী ভাবে ব্যবহার করা উচিৎ, তা বোধ হয় আপনার জানা নেই’। আইনজীবীর উদ্দেশে বলেছিলেন, আপনার কথায় কোর্ট চলবে না। কোর্ট নিজের পদ্ধতিতে চলবে। উল্লেখ্য, বিচারপতি এও বলেছিলেন, আপনাকে সময় দেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি রয়েছে, বলেও উল্লেখ করেছিলেন বিচারপতি। 

অবশেষে, বিকেল ৪টে নাগাদ এই মামলার শুনানির সময় ঠিক করা হয়। শুনানির পরে ডিভিশন বেঞ্চের রায়, আগামী ১৭ মে মিছিল শুরু করতে হবে দুপুর ১২টা নাগাদ। শেষ করতে হবে বিকেল ৪টের মধ্যে।

উল্লেখ্য, কালীঘাটে বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জি স্ট্রিটে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই রুটে মিছিল করা যাবে না। মিছিল করতে হবে অন্য রাস্তায়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, মিছিল করা যাবে আশুতোষ মুখার্জি রোডে। বলা হয়েছে, মিছিলকে থামতে হবে কালীঘাট থানার কাছে দেওয়া ব্যারিকেডের আগেই।

নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি কই? কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনা বিচারপতির

মনোনয়নের সময়সীমা পুনর্বিবেচনা করুক কমিশন, নির্দেশ হাইকোর্টের

১১ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা

পুরনিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

সিঙ্গেল বেঞ্চ সব কথা শোনেনি, ডিভিশন বেঞ্চে দাবি পর্ষদের

মুখ্যমন্ত্রীর পাড়ায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের

‘সান্ত্বনা নিয়ে আদালত থেকে যান’, ববিতাকে বললেন বিচারপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00