Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সান্ত্বনা নিয়ে আদালত থেকে যান’, ববিতাকে বললেন বিচারপতি

বিচারপতি এদিন ববিতাকে বলেন, ‘যা ভুল হয়েছে তা আপনার জন্য’।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের (HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি গিয়েছে ববিতা সরকারের। চাকরি পেয়েছেন অনামিকা বিশ্বাস রায়। ববিতাকে ভর্ৎসনা করার পরে বিচারপতি মঙ্গলবার বলেন, ‘সান্ত্বনা নিয়ে আদালত থেকে যান’।

বিচারপতি এদিন বলেন, ভুয়ো তথ্য দিয়ে আদালতকে ভুল পথে চালনা করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া যেত কিন্তু তা হচ্ছে না। আরও বলেন, ‘যা ভুল হয়েছে তা আপনার জন্য’। নির্দেশ, ববিতা আগামী ৬ জুনের মধ্যে ১৫ লক্ষ ৯২ হাজার ৮৪৩ টাকা জমা দেবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। সমস্ত টাকা পাবেন অনামিকা। অবশ্য চাকরি করে যে টাকা পেয়েছেন তা ফেরৎ দিতে হবে না। বিচারপতি এদিন বলেন, ‘স্বান্তনা নিয়ে আদালত থেকে যান’। পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিন। উল্লেখ্য, বিচারপতির নির্দেশ, মোট যত টাকা দিতে হবে তার মধ্যে ১১ লক্ষ টাকা দিতে হবে আগামী বুধবারের মধ্যে।

এদিন ববিতা বলেন, তিনি এখন ১৫ লক্ষ টাকা দিতে পারবেন। জানান, একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলেছেন। তাই বাকি টাকা ফেরৎ দিতে তিন মাস সময় চান তিনি। মঙ্গলবার রায়ের পরে কান্নায় ভেঙে পড়ে ববিতা বলেন, ১ বছর পরে চাকরি কেড়ে নেওয়া কাম্য নয়। বলেন, তখন সব কিছু পর্ষদের খতিয়ে দেখা উচিৎ ছিল। তাঁর দাবি, তিনি ইচ্ছাকৃত ভুল করেননি। না বুঝে করে ফেলেছেন।

                                                                              অঙ্কিতা 

প্রসঙ্গত অনামিকা বিশ্বাসের দাবি, ববিতা ২ নম্বর কম পেয়েছিলেন তাঁর থেকে। বলেন, তালিকায় ২১ নম্বরে নাম ছিল তাঁর (অনামিকা)। নাম হবে ২০ নম্বরে। তাই যোগ্য তিনিই। চাকরি পেয়ে আপ্লুত অনামিকা।

আরও পড়ুন: চাকরি গেল ববিতার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পেলেন অনামিকা 

উল্লেখ্য, চাকরি হারানোর পরে কিস্তিতে আদালতে টাকা জমা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। সেই চাকরি ও টাকা  পেয়েছিলেন ববিতা। পরে অনামিকা আদালতের দ্বারস্থ হওয়ায় বিচারপতির নির্দেশ ছিল, ববিতা যেন অঙ্কিতার কাছ থেকে পাওয়া টাকা আলাদা করে রাখেন। ফেরৎ নেওয়া হচ্ছে সেই টাকাই।

নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি কই? কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনা বিচারপতির

মনোনয়নের সময়সীমা পুনর্বিবেচনা করুক কমিশন, নির্দেশ হাইকোর্টের

১১ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা

পুরনিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

সিঙ্গেল বেঞ্চ সব কথা শোনেনি, ডিভিশন বেঞ্চে দাবি পর্ষদের

‘আদালতে ঢোকা বন্ধ হয়ে যাবে’, মিছিল মামলায় কাকে সতর্ক করলেন বিচারপতি?

মুখ্যমন্ত্রীর পাড়ায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00