Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Retail inflation: স্বস্তি মধ্যবিত্তের, তিন মাসের মধ্যে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন

মার্চ মাসে খুচরোর মুদ্রাস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৬ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে খুচরোর মূল্যবৃদ্ধি অনেকটাই স্বস্তি দিল। ফেব্রুয়ারি মাসের তুলনায় গত মার্চ মাসে খুচরো মূল্যস্ফীতি এক ধাক্কায় অনেকটাই কমেছে। ফেব্রুয়ারিতে যেখানে  খুচরোর মূল্যবৃদ্ধি ছিল ৬ দশমিক ৪৪ শতাংশ, তা মার্চে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৬ শতাংশে। শুধু তাই নয়, চলতি বছরে এই প্রথম রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সহনশীলতার নিচে নামল খুচরো মূল্যস্ফীতি।

বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, মূলত খাদ্যদ্রব্য থেকে শুরু করে ভোজ্য তেল এবং শাক-সবজির দাম অনেকটা কমায় মার্চ মাসে খুচরোর মূল্যস্ফীতি অনেকটাই কমেছে। সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তয নত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। চলতি বছরের শুরুতেই খুচরোর মূল্যবৃদ্ধি এক লাফে সাড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। জানুয়ারি মাসে খুচরোর মূল্যস্ফীতি দাঁরিয়েছিল ৬ দশমিক ৫২ শতাংশে। ফেব্রুয়ারি মাসে সামান্য কমে ৬ দশমিক ৪৪ শতাংশে দাঁড়ালেও সাধারণ মানুষকে তেমন স্বস্তি দিতে পারেনি। কিন্তু মার্চে খুচরোর মূল্যবৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্কের বেঁদে দেওয়া সহনশীলতার নিচে নামায় সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছে।

গত বছরের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস উঠেছিল দেশের সাধারণ মানুষের। খাদ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বেলাগাম হয়ে উঠেছিল।  মুদ্রাস্ফীতি রুখতে গত মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হাঁটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনকী মূল্যবৃদ্ধের সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দেয়। গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি। এগারো মাসে যা ছিল সর্বনিম্ন।

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

কমছে না বাড়ি-গাড়ির EMI, টানা ১০ বার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

স্বস্তি দিয়ে মে মাসে খুচরোর মূল্যবৃদ্ধি নামল ৪.৭৫ শতাংশে

বিগত ১০ বছরে মধ্যবিত্তের সঞ্চয়ে ধস, ঋণ নেওয়ার চাহিদাও সর্বকালীন উচ্চতায়

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিল আরবিআই

মার্চে খুচরো মূল্যস্ফীতি ৪.৮৫ শতাংশ, ৫ মাসের মধ্যে সর্বনিম্ন

নির্বাচনী বন্ড বিক্রি করে দালালি বাবদ স্টেট ব্যাঙ্কের আয় ১০.৬৮ কোটি

বিদেশি মুদ্রার ভাণ্ডার ক্রমশই নিম্নমুখী, ২ মাসের মধ্যে সর্বনিম্ন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00