Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুড়মি অবরোধ-আন্দোলনের জেরে বাতিল বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

বুধবার সকাল থেকে তীর-ধনুক, ধামসা-মাদল নিয়ে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুড়মি সমাজের মানুষজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা এবং সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন কেন্দ্রে পাঠানোর দাবি-সহ একাধিক দাবিতে কুড়মি সমাজের আন্দোলনের জেরে বুধবার সকাল থেকে ভোগান্তির মুখে সাধারণ মানুষ। অবরোধ আন্দোলনের জেরে বুধবার প্রায় ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে।

বুধবার সকাল থেকে তীর-ধনুক, ধামসা-মাদল নিয়ে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুড়মি সমাজের মানুষজন। রেল অবরোধ কর্মসূচির নাম দেওয়া হয়েছে রেলটেকা ও ডহর ছেঁকা। রেল সূত্রে খবর, কুড়মি সমাজের অবরোধের জেরে ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া-বরবিল জনশতাব্দী, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুপ এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস ট্রেনপাশাপাশি দক্ষিণ পূর্ব রেলওয়েতে বাতিল হওয়া একাধিক এক্সপ্রেস, মেমু স্পেশ্যাল ট্রেন রয়েছে।

উল্লেখ্য বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল ছটা থেকে পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার খড়গপুর লোকাল থানার খেমাশুলিতে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কুড়মি সমাজের মানুষজন। গরাম পূজার মধ্য দিয়ে গরাম থানে শপথ নিয়ে শুরু হয় ৬ নম্বর জাতীয় সড়ক (State High way) অবরোধ শুরু হয় খেমাশুলিতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00