Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ব্যর্থ দিল্লির ব্যাটাররা, জয়ের জন্য গুজরাতের চাই ১৬৩ রান

দিল্লির পক্ষে সবচেয়ে বেশি রান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (৩৭)।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও গুজরাত টাইটানসের বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লির ব্যাটাররা। অধিনায়ক ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান ও অক্ষর পটেল ছাড়া কেউ বড় রান পাননি। ২০ ওভারে আট উইকেটে ১৬২ রান তুলেছে দিল্লি। অর্থা‍ৎ জয়ের জন্য হার্দিক পাণ্ড্যদের প্রয়োজন ১৬৩ রান।  

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটানস অধিনায়ক হার্দিক পাণ্ড্য। প্রথম দুই ওভারে ২০ রান তোলেন দিল্লির দুই ওপেনার। তৃতীয় ওভারে বল করতে এসে পৃথ্বী শ’-কে (৫ বলে ৭) ফিরিয়ে দিল্লিকে ধাক্কা দেন মহম্মদ শামি। আগের দিনের মতো এদিনও ব্যর্থ হন মিচেল মার্শ। মাত্র চার রানের মাথায় শামির বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অজি ব্যাটার।  এর পরে সরফরাজ খানকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তৃতীয় উইকেটে ৩০ রান তোলেন দুই ব্যাটার। টাইম আউট হওয়ার পরে নবম ওভারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে জোড়া ধাক্কা দেন আলজারি জোসেফ। দ্বিতীয় বলে ওয়ার্নারকে (৩২ বলে ৩৭ রান) এবং পরের বলে শূন্য রানে রিলি রোসোকে সাজঘরে ফিরিয়ে দেন। ১০ ওভার শেষে দিল্লির রান দাঁড়ায় চার উইকেটে ৭৮।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে গুজরাত বোলারদের বিষাক্ত বোলিং সামলানোর চেষ্টা করেন সরফরাজ খান ও অভিষেক পোড়েল। মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন দুজনে। ২৩ বলে ৩৪ রান তোলেন। ত্রয়োদশ ওভারে বল করতে এসে জুটি ভেঙ্গে দলকে ব্রেক থ্রু এনে দেন গুজরাতের রশিদ খান। ১১ বলে ২০ রান করে ফেরেন দিল্লির উইকেটরক্ষক অভিষেক। ১৭তম ওভারে সরফরাজকে ফিরিয়ে  (৩৪ বলে ৩০) ফের আঘাত হানেন রশিদ। দিল্লির পক্ষে সাত নম্বরে নামা অক্ষর পটেল শেষের দিকে মারমুখী মেজাজে ব্যাট করে দলের রানকে দেড়শোর গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত মহম্মদ শামির বলে সাজঘরে ফেরেন। তার আগে ২২ বলে দু্’টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৬ রান করেন তিনি। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬২ রান তোলে দিল্লি। গুজরাতের পক্ষে মহম্মদ শামি ও রশিদ খান তিনটি করে উইকেট নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ডেভিড ওয়ার্নারের

বাংলাদেশকে দুরমুশ করে সুপার এইট অভিযান শুরু অস্ট্রেলিয়ার

চেন্নাইকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দিল দিল্লি

চোটের কারণে শেষ টি ২০-তে নেই ডেভিড ওয়ার্নার

টি ২০ বিশ্বকাপ খেলে ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়ার্নার

লড়েও প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হারল ক্যারিবীয়রা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কাকে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, জানুন

হারিয়ে যাওয়া টেস্ট ক্যাপ ফিরে পেলেন ওয়ার্নার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00