Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগরতলায় প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

২৫ নভেম্বর পুরভোট ত্রিপুরাতে। তার আগেই ফের সন্ত্রাস শুরু করেছে ত্রিপুরা বিজেপি, এমনটাই অভিযোগ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ নভেম্বর পুরভোট ত্রিপুরাতে। তার আগেই ফের সন্ত্রাস শুরু করেছে ত্রিপুরা বিজেপি, এমনটাই অভিযোগ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, পুরভোটের আগেই ভয় দেখাতে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত গুণ্ডারা। এই আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুবল দেব ও সুদীপ রাহা সহ ত্রিপুরার বাকি নেতৃত্বরা বিক্ষোভে সামিল হয়েছেন বলে জানা গিয়েছে।

এই বিক্ষোভ প্রসঙ্গে সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, ‘প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আক্রমণ হল। তারপর ২২ তারিখ আমার ওপর আক্রমণ হল। তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ হল। যেদিন থেকে পৌরসভা নির্বাচন ঘোষণা হয়েছে, তারপর থেকে আমাদের প্রার্থীর ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। আমাদের একজন প্রার্থীর বাড়িতে ঢুকে ছেলে মেয়েকে মারধর করা হল, হাত ভেঙে দেওয়া হল। কাল রাতে অপর্ণা বিশ্বাসের বাড়িতে ঢুকে ভাঙচুর করল বাইক বাহিনী। পার্টির পক্ষ থেকে একের পর এক এফআইআর করা হচ্ছে। কিন্তু ত্রিপুরা পুলিশ ছবি থাকা সত্ত্বেও, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপি কর্মীদের গ্রেফতার করছে না।’ এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল।

জানা গিয়েছে, গত বুধবার রাতে আগরতলা পুরসভার তৃণমূল প্রার্থী অপর্ণা বিশ্বাসের বাড়িতে বিজেপি আশ্রিত গুণ্ডাবাহিনী গিয়ে হামলা চালায়। মারধর করা হয় অপর্ণা দেবীর সন্তানদের। প্রার্থী পদ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, এই দাবি করেছেন খোদ অপর্ণা দেবী। কিন্তু তৃণমূলের করা সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00