Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুয়াশার জেরে বাসন্তীতে ওল্টালো ট্যাক্সি, কলকাতায় ট্রাক

এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে (Basanti) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায় ট্যাক্সি (Taxi)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা কুয়াশার (Fog) চাদরে ঢাকল মঙ্গলবার ভোর থেকে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম হওয়ায় ঘটল একাধিক দুর্ঘটনা (Accident)। এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে (Basanti) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায় হলুদ ট্যাক্সি (Taxi)। অন্যদিকে মঙ্গলবার ভোরে কলকাতায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের (EM Bypass) কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কালভার্টে উল্টে গেল একটি ট্রাক।

মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ঘটে বিপত্তি। ট্যাংরার চায়না টাউনে ট্যাংরা নর্থ রোড থেকে ফলস সিলিং, ফলস ফ্লোর সহ ইমারতি দ্রব্য বোঝাই একটি ট্রাক ইএম বাইপাস রোড ধরার আগেই উলটে যায়। এদিন চালক কিছু দেখতে না পাওয়ায় রাস্তার পাশে নেমে যায় গাড়ির চাকা। এরপর রাস্তার পাশে নরম জায়গায় চাকা বসে যায় বারো চাকা বিশিষ্ট ট্রাকটির। চাকা বসে যাওয়ায় রাস্তার পাশে কালভার্টে উলটে যায় সেটি। ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। তবে ট্রাকের খালাসি গাড়ি থেকে বেরোতে পারেননি। স্থানীয়রা এসে তাঁকে উইন্ড স্ক্রিন কাচ ভেঙে উদ্ধার করেন। ঘিঞ্জি সরু চায়না টাউনের রাস্তায় ট্রাকটিকে তোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

অন্যদিকে এদিন সকালে কুয়াশার জেরে দেখতে সমস্যা হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে উল্টে পড়ে যায় ট্যাক্সি। বাসন্তী এলাকায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। তবে ট্যাক্সি চালক এবং যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় মানুষজন ও পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্যাক্সি থেকে যাত্রীদের বের করে আনেন।

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00