Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র ২ টাকায় মিলছে ৬ রকমের পিঠা

পিঠা উৎসবে পথশিশু এবং দুঃস্থ মানুষ মিলিয়ে প্রায় ১০০ জন পিঠা খেয়েছেন বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা ওয়ালিদ বিন আবদুল্লাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের দিনে প্রায় সব বাঙালির বাড়িতে তৈরি করা হয় পিঠা (Cake)। শীতের আমেজ সঙ্গে নিয়ে সেই পিঠা খেতে ভালোবাসে রসনাপ্রিয় বাঙালি। কিন্তু দুঃস্থ ও অসহায় পথশিশুদের যেখানে দুবেলা দুমুঠো ভাত জোটানো কার্যত অসম্ভব হয়ে যায়। সেখানে পিঠা খাওয়ার কথা ভাবাটাও বিলাসিতার সামিল। আর এমন শিশু ও দুঃস্থ মানুষদের জন্য ২ টাকায় ৬ রকমের পিঠা খাওয়ার ব্যবস্থা করল বাংলাদেশের ‘হেল্প ফর টুডে’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। শুধু তাই নয়, যত খুশি সেই পিঠা খেতে পারবেন আগ্রহীরা।

কী কী রয়েছে সেই ৬ পিঠার তালিকায়? সংস্থার তরফে জানানো হয়েছে, পথশিশু ও অসহায় মানুষদের জন্য ভাপাপিঠা, দুধচিতই, অনথন, চিকেন মমো, পাটিসাপটা, ডালের পিঠার ব্যবস্থা করা হয়েছে। মাত্র দু’টাকায় যত খুশি পিঠা খেতে পারবেন তারা। ‘হেল্প ফর টুডে’ সংস্থার এক উদ্যোক্তা বলেন, ‘শীতকাল মানেই  নানা রকম পিঠার উৎসব। সকল ঘরে ঘরে চলে শীতকালীন পিঠার আমেজ। কিন্তু পথশিশু অথবা ভাসমান মানুষগুলো শীতকালে পিঠা খাওয়ার সার্মথ্য থাকে না। তাদের কথা চিন্তা করে ভিন্নভাবে ২ টাকার পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।’ কিন্তু এতগুলি পিঠার দাম মাত্র দু’টাকা রাখা হয়েছে কেন? আয়োজকরা জানান, এই পিঠা খাওয়ার উৎসব বলতে গেলে বিনামূল্যেই। তবে একেবারে টাকা না নিলে অনেকেই খেতে চাইবে না। মনে করবে, আমরা তাদের দয়া করছি। তাই প্রতীকী মূল্য একটা রাখা হয়েছে।

উল্লেখ্য হেল্প ফর টুডে সংস্থাটি ফেনীর নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারের পাশে দুই টাকার পিঠা উৎসব ‘পিঠাপুলি’ আয়োজন করেছিল। শনিবার বিকালে শহরের পিঠা উৎসবে পথশিশু এবং দুঃস্থ মানুষ মিলিয়ে প্রায় ১০০ জন পিঠা খেয়েছেন। হেল্প ফর টুডে’র সদস্যরা নিজে হাতে পিঠাগুলি বানিয়েছেন বলে জানিয়েছেন সংস্থার পরিচালক এবং প্রতিষ্ঠাতা ওয়ালিদ বিন আবদুল্লাহ।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

বাড়িতে অনুষ্ঠান পালন করতে বানিয়ে নিন ছানার কেক

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00