Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খালেদার ছেলে তারেক ও পুত্রবধূর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

আগামী ১৯ জানুয়ারি তারেক ও জোবায়েদার ক্রোক করা সম্পত্তির তালিকাও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আরও বিপাকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবায়েদা রহমান। আয় বহির্ভূত মামলায় আত্মসমর্পণ না করায় বৃহস্পতিবার দুজনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের  নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান। আগামী ১৯ জানুয়ারি তারেক ও জোবায়েদার ক্রোক করা সম্পত্তির তালিকাও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৭ সালে তারেক ও তাঁর স্ত্রী জোবায়দার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ এনে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা চলাকালীন ২০০৮ সালে সেনা তত্ত্বাবধায়ক সরকারের জমানায় দেশ ছেড়ে সপরিবারে লন্ডনে চলে যান দুজনে। সেখানেই অস্থায়ীভাবে বসবাস করতে থাকে। জোবায়দা চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে ছিলেন। ছুটি নিয়ে যাওয়ার পর আর কর্মস্থলে না ফেরায় ২০১৪ সালে জোবায়দাকে বরখাস্ত করে সরকার। লন্ডনে থেকেই দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারতস্থ হন। চলতি বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক ও জোবায়দাকে ‘পলাতক’ ঘোষণা করে তাঁদের আর্জি খারিজ করে দেন। কোনও আইনজীবী তাঁদের হয়ে মামলা লড়তে পারবে না বলে জানিয়ে দেয়। একই সঙ্গে যত দ্রুত সম্ভব মামলার বিচারকার্য সমাপ্ত করারও নির্দেশ দেন বিচারপতিরা।

হাইকোর্টের নির্দেশের পর গত ১ নভেম্বর তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান। ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর হল কিনা তা নিয়ে ৫ জানুয়ারি রিপোর্ট দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। এদিন রিপোর্টে পুলিশ জানায় দুজনের হদিশ না মেলায় গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা যায়নি। তার পরেই তারেক ও জোবায়দার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন বিচারক।

‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

‘ডিসেম্বরেই নির্বাচন চাই’, ক্ষমতালোভী মোল্লা ইউনূসের রক্তচাপ বাড়ালেন খালেদা-পুত্র

ভোটে লড়তে পারবেন না খালেদা-তারেক, জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00