Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিআরপির রেটিং কম, লক্ষ্মীকাকিমার আয়ু শেষ নাকি, একই সময়ে শুরু হচ্ছে ‘রাঙা বউ’

আগামী সোমবার থেকে জি বাংলার রাত সাড়ে আটটার স্লটে দেখা যাবে রাঙা বউ। ফলত লক্ষ্মীকাকিমা সুপারস্টারের স্থান হতে পারে রাত ১০টা কিংবা সাড়ে ১০টার স্লটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুনদের আগমনে কিছু কিছু পুরোনো ধারাবাহিকের যেমন বিদায় ঘটছে, তেমনি কিছু কিছু রাজত্বকরী ধারাবাহিকের সময়েরও উলট পালট ঘটছে। এদিকে জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা’র অবস্থা একেবারেই ভাল নয়। টিআরপিতে একেবারেই খারাপ রেটিং ‘লক্ষীকাকিমা সুপারস্টার’-এর। এই অবস্থায় প্রাইম টাইমে এই শোকে চালিয়ে নিয়ে যাবে না জি বাংলা। এদিকে গত সপ্তাহ থেকেই স্টার জলসায় শুরু হয়েছে পঞ্চমী। একই সময়ে সুস্মিতা দে আর রাজদীপের এই ধারাবাহিক ভালই জনপ্রিয়তা পাচ্ছে। নাগিনের গল্প নিয়ে তৈরি মনে এই ধারাবাহিক দর্শককে বিশেষ ভাবে আকর্ষণ করতে বাধ্য, সেটাই ধারণা নির্মাতাদের। ইতিমধ্যেই ‘পঞ্চমী’ হিট।

তাই একই সময় থেকে সরতে হচ্ছে লক্ষ্মী কাকিমাকে। তাই হল, আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, শ্রুতি দাস আর গৌরব রায় চৌধুরীর নতুন ধারাবাহিক রাঙা বউ। শুরুতেই লক্ষী কাকিমার জায়গা নিচ্ছে রাঙা বউ, হ্যাঁ আগামী সোমবার থেকে জি বাংলার রাত সাড়ে আটটার স্লটে দেখা যাবে রাঙা বউ। ফলত লক্ষ্মীকাকিমা সুপারস্টারের স্থান হতে পারে রাত ১০টা কিংবা সাড়ে ১০টার স্লটে। না চিন্তার কিছু নেই, এখনই বন্ধ হচ্ছে না এই ধারাবাহিক। স্লট বদল হওয়ারই সম্ভাবনা বেশি।

গত সপ্তাহে এই ধারাবাহিক টিআরপি-তে নয় নম্বরে ছিল। নম্বর ছিল ৬.৭। মাধবীলতাকে হারিয়ে লিড করছিল টানা। কিন্তু পঞ্চমী শুরু হওয়ায় পর থেকেই ধীরে ধীরে কমছে লক্ষী কাকিমার স্কোর। তাই কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নয় চ্যানেল কর্তৃপক্ষ। এদিকে জি বাংলার টাইম স্লট অনেকটাই বদলে গিয়েছে। একগুচ্ছ নতুন মেগা শুরু হওয়াতে প্রাইম টাইমে জায়গা করে নিয়েছে নিম ফুলের মধু, রাঙা বউ। এরপর রাত ৯টায় রয়েছে সোহাগ জল। এরপর সাড়ে নটায় থাকবে ‘তোমার খোলা হওয়া’। ‘

জি বাংলায় ‘রাণী ভবানী’র ভবিষ্যৎ অনিশ্চিত! শুরুতেই হোঁচট নতুন মেগার?

কথা নাকি গীতা? চলতি সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার কে! দেখুন সম্পূর্ণ তালিকা

এক লাফে ২০ বছর পার ‘নিম ফুলের মধু’-র, নয়া অবতারে রুবেল, সৃজনকে কি ফিরে পাবে পর্ণা?

শুরুতেই বাজিমাত পরিণীতার, বেঙ্গল টপারের সিংহাসনে জগদ্ধাত্রী নাকি গীতা? রইল টিআরপি তালিকা

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় কামব্যাক ‘ভুতু’-র, কোন সিরিয়ালে দেখা যাবে আর্শিয়াকে!

চলছে স্যালাইন, হাসপাতালে ভর্তি ছোট পর্দার ‘আনন্দী’, হঠাৎ কি হল অন্বেষার?

ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে ফের মা হচ্ছেন পর্ণার ‘কূটনি জা’, কবে আসছে মানসীর সন্তান!

‘অনুরাগের ছোঁয়া’-য় নয়, জি বাংলায় কামব্যাক দিতিপ্রিয়ার, বিপরীতে নায়ক কে!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00