Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গালওয়ান বিতর্কে রিচাকে তীব্র নিন্দা কে কে মেননের

এর আগে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) একটি বিবৃতি জারি করে বলেন, রিচার 'সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন' মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই অভিনেত্রী রিচা চাড্ডার দেশীয় জওয়ানদের নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য ঘিরে রীতিমতো হুলস্থূল কাণ্ড পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, রিচা চাড্ডা সম্প্রতি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীদের আত্মত্যাগকে নিয়ে উপহাস করেন এবং ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান করেন। বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী টুইটারে একটি বিবৃতি জারি করে বলেছিলেন যে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) ফেরত নিতে প্রস্তুত। আর তখনই রিচা তাঁর বিবৃতি রি টুইট করে ভারতীয় সৈন্যদের উপহাস করে বলেন, “গালওয়ান হাই”।

অভিনেত্রীর এই আপত্তিকর মন্তব্য প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা রিচার বিরুদ্ধে হামলে পড়েন। এবং বেশ কয়েকটি পোস্টে তাঁকে ‘লজ্জাজনক’ এবং ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন অনেকেই। তবে সুযোগ বুঝেই রিচা পোস্টটি মুছে ফেলে তৎক্ষণাৎ ক্ষমা চান। কিন্তু ইতিমধ্যেই রিচার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। পাশাপাশি রিচাকে নিয়ে নেটদুনিয়ায় বয়কটের দাবি উঠেছে। এছাড়া এই নিয়ে চলচ্চিত্র জগতেরও একাধিক ব্যক্তিত্বরা নানা মন্তব্য প্রকাশ করেছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমারও জানিয়েছেন যে, তিনি বৃহস্পতিবার রিচার টুইটটি দেখে আহত হয়েছেন। অভিনেতা জানান, ‘ওহ হ্যায় তো হাম হ্যায়…’ অর্থাৎ ওঁরা আছে বলেই আমরা আছি।

মাইক্রোব্লগিং সাইটে অক্ষয় লিখেছেন, ‘ওহ হ্যায় তো আজ হাম হ্যায় (ওরা আছে, বলেই আমরা এখানে আছি)। এর আগে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWIC) একটি বিবৃতি জারি করে বলেন, রিচার ‘সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন’ মানুষ। তাঁর বক্তব্যের নিন্দা করে, তিনি মহারাষ্ট্র সরকার ও পুলিশকে অনুরোধ করবে যে, অভিনেতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

অক্ষয় কুমারের পাশাপাশি কে কে মেনন রিচা চাড্ডা চরম নিন্দা করে বলেন, ‘তাঁরা আমাদের সাহসী পুরুষ ও মহিলা, আমাদের জাতির প্রতিটি নাগরিককে নিরাপদ ও সুরক্ষিত রাখতে তাঁদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাঁরা সবসময়! এই ধরনের বীরত্বের প্রতি আমাদের সবসময় ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা! #জয়হিন্দ! বন্দে মাতরম।” রিচাও পরে ক্ষমা চেয়ে বলেন যে, তিনি ভারতীয় সেনাবাহিনীর অনুভূতিতে আঘাত করতে চান না। এদিকে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বিনীত জিন্দাল রিচা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। চাড্ডার মন্তব্যকে ‘লজ্জাজনক এবং অসম্মানজনক’ বলেছেন।

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

কী কাণ্ড! মুখোশ পরে মুম্বইয়ের হলে হলে ঘুরে বেড়াচ্ছেন অক্ষয়, হলটা কী নায়কের?

‘রেড করবি নাকি’, পারিশ্রমিক নিয়ে প্রশ্ন শুনেই সাংবাদিককে সপাট জবাব অক্ষয়ের

‘টয়লেট-এক প্রেম কথা’ নিয়ে রসিকতা, জয়া বচ্চনকে ‘বোকা’ সম্বোধন অক্ষয়ের

কেরিয়ারে হিটের খরা, মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট ৮০ কোটিতে বেচলেন অক্ষয় কুমার

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’, আয় ছাড়াল ১৫ কোটি

মকর সংক্রান্তিতে অন্য ভূমিকায় অক্ষয়,  ‘ভূত বাংলো’-র সেটে  ওড়ালেন  ঘুড়ি

বুথের বাইরে অক্ষয় কুমারকে দেখেই ক্ষোভ উগরে দিলেন বৃদ্ধ ভোটার, কী বললেন শুনলে চমকে যাবেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00