Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘চাই না সারদা-নারদা হয়ে যাক’, বিচারপতির নির্দেশে সিট প্রধান হলেন অশ্বিন সিংভি

বিচারপতি সিট প্রধান হিসেবে অশ্বিনকেই পছন্দ  করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই সিটের (CBI SIT) প্রধান হলেন অশ্বিন সিংভি (ডিআইজি)। তিনি বর্তমানে অন্যত্র কর্মরত। কলকাতা হাইকোর্টের (HC) সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে এই রাজ্যে এসে তদন্তভার নেবেন অশ্বিন। উল্লেখ্য, সিবিআইয়ের পক্ষ থেকে ৩ জন আধিকারিকের নাম জমা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সকলে ডিআইজি পদমর্যাদার। তাঁদের মধ্যে থেকে বিচারপতি সিট প্রধান হিসেবে অশ্বিনকেই পছন্দ  করলেন।

তাঁর পরিবর্তে তিনজনের নাম চাওয়া হয়েছিল। এই তিনজন হলেন মাইকেল রাজ, সুধাংশু খাড়ে এবং অশ্বিন সিংভি। মাইকেল রাঁচিতে, সুধাংশু কর্মরত কলকাতারই অন্য একটি ব্রাঞ্চে। আর অশ্বিন সিংভি বর্তমানে চণ্ডীগড়ে। প্রসঙ্গত, এদিন পঙ্কজ শ্রীবাস্তবের কথাও জানতে চান বিচারপতি।

এদিন বিচারপতি বলেন, ‘আমি চাই না সারদা- নারদা হয়ে যাক’। উল্লেখ্য সাধারণ মানুষ প্রায়ই বলেন, সারদা-নারদা মামলার তদন্ত চললেও, তাঁর সুরাহা হয়নি এখনও। বদলে এটি রাজনৈতিক ইস্যু হয়েই রয়ে গিয়েছে। প্রসঙ্গত, বর্তমানে একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে বিভিন্ন শুনানিতে বিচারপতি-বিচারকরা প্রশ্ন তুলেছেন, ‘তদন্ত শেষ হতে আর কতদিন?’

আরও পড়ুন: ‘তদন্ত কবে শেষ হবে’ আবারও প্রশ্ন বিচারপতির 

গত ১৬ নভেম্বর বিচারপতির নির্দেশে পুরানো সিট থেকে অব্যাহতি পেয়েছেন ইমরাম আসিফ এবং কেসি রিশিনামোল। প্রসঙ্গত, কেসি ছিলেন ডেপুটি সুপার। নতুন সিটে যুক্ত করা হয়েছে ৪ জনকে। সকলেই ইনস্পেক্টর পদমর্যাদার। তাঁদের নাম বিশ্বজিৎ চক্রবর্তী, অংশুমান সাহা, ওয়াসিম আক্রম খান এবং প্রদীপ ত্রিপাঠী। পুনর্নিমাণ করা হয়েছিল সিটের।

এসএসসি’র গ্রুপ ডি তদন্তে নেমে ৫৪২ জনের মধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে মাত্র ১৬ জনকে। আর তার জন্য সময় নিয়েছে দীর্ঘ ৭ মাস! এই তথ্য পেয়ে ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি বলেছিলেন, খুব ধীরে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্তব্য করেছিলেন, কেন এভাবে কাজ করছে সিবিআই সিট,  তা একমাত্র তারাই জানে। এরপরেই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, আগামী ২১ দিনের মধ্যে বাকি সকলকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তদন্তের তথ্য পর্যবেক্ষণ করার পরে তিনি বলেছিলেন, আগের ১৬ জনকে আরও জিজ্ঞাসাবাদ করলে আরও নতুন তথ্য উঠে আসতে পারে।

নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি কই? কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনা বিচারপতির

মনোনয়নের সময়সীমা পুনর্বিবেচনা করুক কমিশন, নির্দেশ হাইকোর্টের

১১ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা

পুরনিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

সিঙ্গেল বেঞ্চ সব কথা শোনেনি, ডিভিশন বেঞ্চে দাবি পর্ষদের

‘আদালতে ঢোকা বন্ধ হয়ে যাবে’, মিছিল মামলায় কাকে সতর্ক করলেন বিচারপতি?

মুখ্যমন্ত্রীর পাড়ায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল নয়, নির্দেশ ডিভিশন বেঞ্চের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00