Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যুমেরাং নরেনের ‘মেক ইন ইন্ডিয়া’, অস্ত্রের ভয়াবহ আকালের সামনে সেনা

আকাল দেখা দেবে চপার-সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ব্যুমেরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া নীতি। আগামীদিনে ভারতীয় সেনার তিন শাখাতে ভয়ঙ্কর অস্ত্রের সঙ্কট তৈরি হবে। অস্ত্রের পাশাপাশি সঙ্কট তৈরি হবে হেলিক্টার ও যুদ্ধবিমানের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের মধ্যে আকাল দেখা দেবে চপারের। ঠিক চারবছর বাদে সঙ্কট তৈরি হবে যুদ্ধবিমানের।

২০১৪-তে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর মোদি তৈরি করেন মেক ইন ইন্ডিয়া স্লোগান। এই স্লোগানের মর্মার্থ এবং লক্ষ্য জগৎসভার আসনে বসবে ভারত। স্বাধীন হওয়ার পর থেকে দেশকে অন্য দেশ থেকে যে সব পন্য আমদানি করতে হয়, আগামীদিনে তা ভারতেই তৈরি হবে। সেটা মোবাইল ফোনই হোক বা ফাইটার জেট।

প্রথম প্রথম এই স্লোগানে মজেছিল সংখ্যাগরিষ্ঠ দেশবাসী। সব থেকে বেশি খুশি হতে দেখা যায় মোদি ঘনিষ্ঠ দুই শিল্পপতিকে। মোদির ঘোষণায় খুশি ছিল শিল্পমহলের একাংশ। সেনাবাহিনীকেও বলা হয়, দেশে তৈরি হবে আধুনিক সমরাস্ত্র। তৈরি হবে হেলিকপ্টার থেকে শুরু করে যুদ্ধবিমান। ওই ঘোষণা একেবারেই অবাস্তাব সেটা এখন ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে।

ঘোষণার আট বছরের মধ্যে ভারতে তৈরি হয়নি সেই সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, যা বিদেশ থেকে আমদানি হওয়া অস্ত্রের বিকল্প হতে পারে। তৈরি হয়নি অত্যাধুনিক হেলিকপ্টার বা যুদ্ধবিমান। ফলে ভারতীয় সেনা এখন পড়েছে মুশকিলে। অস্ত্রভাণ্ডারে মজুত অস্ত্র দিয়ে কয়েকবছর চলবে। তারপর কী হবে, তা না জানে সেনা, না সরকার। এই আকাল থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই অবস্থায় বহিঃশত্রুর আক্রমণ হলে কীভাবে তা প্রতিহত করবে আমাদের সেনা? 

‘তৈরির নামে চিনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জোড়া হচ্ছে’, মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ রাহুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00