Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তরবঙ্গ মেডিক্যালে মেডিসিন বিভাগে আসন সংখ্যা বেড়ে হল ১৮, খুশি পড়ুয়ারা

মেডিসিন বিভাগে আসন সংখ্যা বাড়ায় একদিকে ডাক্তারি পড়তে আসা পড়ুয়াদের যেমন সুবিধা হবে অন্যদিকে চিকিৎসা করাতে আসা রোগীদেরও সুবিধা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন সংখ্যা বাড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College And Hospital) মেডিসিন বিভাগে। ওয়াকিবহাল মহলের মত, মেডিসিন বিভাগে আসন সংখ্যা বাড়ায় একদিকে ডাক্তারি পড়তে আসা পড়ুয়াদের যেমন সুবিধা হবে অন্যদিকে চিকিৎসা করাতে আসা রোগীদেরও সুবিধা হবে। আসন সংখ্য চার থেকে বেড়ে হয়েছে ১৮টি।

সুত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(North Bengal Medical College And Hospital) মেডিসিন বিভাগে ১৪টি আসন বাড়ানোর ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। আগে এই বিভাগে আসন সংখ্যা ছিল ৪টি। দীর্ঘদিন ধরে হাসপাতালের কর্তারা ও আধিকারিকরা মেডিসিন বিভাগে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি মেনে ন্যাশনাল মেডিক্যাল কমিশন আসন বাড়ানোর ছাড়পত্র দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মেডিসিন বিভাগে নতুন করে ১৪টি আসন বাড়ায় এখন আসন সংখ্যা বেড়ে হয়েছে ১৮টি। মেডিসিন বিভাগে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. ইন্দ্রজিৎ সাহা জানান, ‘অনেকদিন ধরেই ন্যাশনাল মেডিক্যাল কমিশনের-র কাছে মেডিসিনে এমডি-র আসন বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। অবশেষে দিন কয়েক আগে ১৪টি আসন বাড়ানোর ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(North Bengal Medical College And Hospital) মেডিসিন বিভাগে MD-র আসন সংখ্যা বৃদ্ধি হলেও তার কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মেডিসিন বিভাগের আসন সংখ্যা বৃদ্ধির কৃতিত্ব নিজদের রাজনৈতিক দলের বলে দাবি করেছেন। যা নিয়ে নাগরিকদের একাংশ বিজেপি নোংরা রাজনীতি করেছে বলে সরব হয়েছে। যদিও নাগরিক পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থা উন্নত করা সরকারের দায়িত্ব বলে মনে করছেন অনেকে। তা নিয়ে রাজনৈতিক তরজা অর্থহীন বলে দাবি নাগরিকদের একাংশের।

বড় সিদ্ধান্ত কেন্দ্রের, এবার থেকে মুদি দোকানেও মিলবে ওষুধ

স্বস্তি, ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত সাত পড়ুয়ার উপর সাসপেনশন স্থগিত কলকাতা হাইকোর্টের

আরজি কর কাণ্ডের জের, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

TMCP’র ৫ চিকিৎসক পড়ুয়াকে Dis-Collegiate, চুরমার ডাক্তার হওয়ার স্বপ্ন

কী কারণে অ্যান্টিবায়োটিক, এবার জানাতে হবে চিকিৎসককে

রাজ্যে হচ্ছে আরও ২টি ক্যানসার হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘ওষুধ ফুরিয়ে যাচ্ছে’: উদ্বেগে রাশিয়ায় আটকা পড়া এয়ার ইন্ডিয়ার যাত্রীরা

ওষুধের Patent Right তুলে নিচ্ছে মোদি সরকার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00