Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীর কাছে মৃত্যুবরণে সাহায্য করার প্রতিশ্রুতি চেয়েছিলেন এই ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প একসময় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০২৪ সালের আগস্ট মাসের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুর আগে গ্রাহাম স্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন তাঁকে যেন সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করতে চান। সম্প্রতি গ্রাহামের মৃত্যুর তদন্তে উঠে এসেছে এই তথ্য। […]

ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বিতর্কিত ইউটিউবার তথা বিগবস ওটিটি বিজয়ী এলভিশ

আগামী ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়বেন ২৭ বছর বয়সী এই কোটিপতি ইউটিউবার।তবে পাত্রী কে? সম্প্রতি লাফটার সিজন 2-এ এসে এলভিশের বিয়ের কথা জানিয়েছেন কমেডিয়ান ভারতী সিংহ।

গুগল ও মাইক্রোসফটে চাকরি পাবেন না আর কোনও ভারতীয়, নেপথ্যে ট্রাম্পের কোন নীতি?

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলিকে একটি বড়সড় বার্তা দিয়েছেন। জানিয়েছেন এই সব প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক সংস্থায় ভারত সহ অন্যান্য দেশ থেকে নিয়োগ নিষিদ্ধ করেছেন। এর মধ্যে গুগল, মাইক্রোসফট, মেটার নামও রয়েছে। বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এআই শীর্ষ সম্মেলনে ট্রাম্প মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলিকে এই বার্তা দিয়েছেন। সেই সঙ্গে মার্কিন ট্যালেন্ট নিয়োগের পরামর্শও দিয়েছেন […]

খোঁজ মিলল নিখোঁজ রুশ বিমানের ধ্বংসাবশেষের, নিহত ৪৪ যাত্রী

অবশেষে খোঁজ মিলল ৪৯ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া রাশিয়ার বিমানটির ধ্বংসাবশেষ। ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত

মহিলা কর্মীদের ছোট পোশাক পরা নিয়ে তালিবানি ফতোয়া প্রত্যাহার ইউনূস সরকারের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নাভি কিংবা পিঠ দেখা যায় এমন কোনও পোশাক পরে অফিসে আসা যাবে না। পরা যাবে না জিন্স কিংবা লেগিংসও। ছোট হাতার পোশাক? নৈব, নৈব চ। মহিলা কর্মীদের পোশাক নিয়ে এমনই একগুচ্ছ তালিবানি ফতোয়া জারি করেছিল বাংলাদেশ ব্যাঙ্ক। ওই ফতোয়া নিয়ে নিন্দার ঝড় উঠতেই বৃহস্পতিবার (২৪ জুলাই) সুড়সুড় করে নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছে […]

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

আন্তর্জাতিক ডেস্ক : জামিন মিলল না চিন্ময় দাসের। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্রে প্রধান অভিযুক্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তাঁর মামলাটি ওঠে। সেখানে আইনজীবী হত্যা মামলা সহ ৫ মামলায় তাঁর জামিন নামঞ্জুর করেছে আদালত। জানা গিয়েছে, বৃহস্পতিবার শুনানির শেষে আদালতের বিচারক হাসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুল করেছে। আইনজীবীকে হত্যার পাশাপাশি পুলিশের […]

ভারতের ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কারা?

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কে হবেন ভারতীয় ফুটবল দলের চিফ কোচ, তা  নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে। ইতিমধ্যেই ইন্ডিয়ান ফুটবল টিমের চিফ কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ১৬৩ জন। তার মধ্যে থেকে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছিল নানা রকমের গুঞ্জন। এর আগে ভারতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন মানোলো মার্কেস। তাঁর […]

‘রানী ভবাণী’, ‘চিরসখা’র দাপটে জবুথুবু ‘পরশুরাম’, টিআরপি-তে কে এগিয়ে কে পিছিয়ে?

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে ফুলকি, তৃতীয় পজিশনে রয়েছে জগদ্ধাত্রী, চিরসখা, চতুর্থস্থানে রয়েছে রাণী ভবাণী, আর পঞ্চমে রয়েছে রাঙামতী, পরিণীতা।

হিমাচল প্রদেশে রাস্তা থেকে খাদে পড়ল বাস, মৃত কমপক্ষে ৫

নিজস্ব প্রতিনিধি, সিমলা: হিমাচল প্রদেশের মান্ডি জেলা থেকে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। মান্ডির সরকাঘাট এলাকার মাসেরানের কাছে তারাংলায় একটি এইচআরটিসি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ২০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হন। বাসটি সরকাঘাট থেকে জামনি দুর্গাপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নীচে পড়ে যায়। সকাল […]

৫০ যাত্রী নিয়ে মাঝ আকাশে নিখোঁজ রুশ বিমান, সন্ধানে শুরু তল্লাশি

সাঙ্ঘাতিক ঘটনা! ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গেল একটি An-24 যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে আমুর অঞ্চল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে যাত্রীবাহী বিমানটি।

২৬ সালের ভোটের পর উপমুখ্যমন্ত্রী কে হবেন? বড় ইঙ্গিত দিলীপের

নিজস্ব প্রতিনিধি: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেছেন, হুমায়ুন কবীরকে কেউ ধরে রাখতে পারেনি। রাজ্যে যত দল আছে, সব দল করা হয়ে গিয়েছে। পাশাপাশি তাঁর কটাক্ষ, রাজ্যের যা অবস্থা, আগামী নির্বাচনের পর যদি কোনও মুসলিম উপমুখ্যমন্ত্রী হন, তাহলে […]

Post Office এর দূর্দান্ত স্কিম, একবার বিনিয়োগ করেই পেয়ে যান সাড়ে ৪ লক্ষেরও বেশি

নিজস্ব প্রতিনিধি: শিশুকাল, যৌবন, বার্ধক্য সব বয়সের জন্য পোস্ট অফিসে নানা ধরনের ভয় প্রকল্প চালু রয়েছে। এর সবচেয়ে ভাল বিষয় হল, এই সব সঞ্চয় প্রকল্পে একদিকে যেমন বিনিয়োগের ওপর ভাল রিটার্ন পাওয়া যায়, অন্যদিকে সরকার নিজেই বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এই স্কিমগুলিতে, ছোট বিনিয়োগেও প্রচুর মুনাফা লাভ করা যায়। এরকম একটি দুর্দান্ত স্কিম হল […]

মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্টের রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ১৯ বছর আগে ২০০৬ সালে মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় বম্বে হাইকোর্টের দেওয়া রায়ের উপরে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিচারপতি এমএম সান্দ্রেশ ও বিচারপতি এন কোটেশ্বর সিংহের ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে বিচারপতিরা জানিয়েছেন, বম্বে হাইকোর্টের রায়কে নজির হিসাবে দেখানো যাবে না। […]

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ জন যুবকের মৃত্যু হল কাকদ্বীপে। আহত হয়েছেন আরও ১ জন। জানা গিয়েছে, কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর মোরগ পোল্ট্রির কাছে বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন অমল দাস (৪০) ও বুদ্ধদেব দাস (৪৮)। দুজনের মধ্যে একজনের বাড়ি কাকদ্বীপে, অন্যজন নামখানার বাসিন্দা। ওই টোটোতে অমল দাসের দাদাও […]

শিল্পপতি অনিল আম্বানির মুম্বইয়ের বাড়ি-সহ ৪০ টি সংস্থায় ইডি-র ম্যারাথন তল্লাশি

বড় ধাক্কা! শিল্পপতি মুকেশ আম্বানির ভাই তথা অনিল আম্বানির মুম্বইয়ের বাড়ি-সহ একাধিক কোম্পানিতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)

‘গো হোম ব্রাউন ক্যাট’, অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে লেখা হল বর্ণবিদ্বেষী স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক: বর্ণবিদ্বেষ মারাত্মক হয়ে উঠেছে অস্ট্রেলিয়ায়। ভারতীয় হওয়ার জন্য মারধরের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে ‘সভ্য দেশে’। সম্প্রতি মেলবোর্নের একটি হিন্দু মন্দিরের গায়ে ঘৃণ্য স্লোগান লিখিত হয়েছে। লেখা হয়েছে ‘গো হোম ব্রাউন ক্যাট’। মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরে এই ঘটনা ঘটেছে ২১শে জুলাই। দ্য অস্ট্রেলিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, বোরোনিয়া শহরতলিতে কমপক্ষে দুটি এশিয়ান-পরিচালিত রেস্তোরাঁর দেওয়ালেও […]

‘উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল’, মৃত্যুবার্ষিকীতে মহানায়ককে স্মরণ মমতার

নিজস্ব প্রতিনিধি: মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তমকুমারের প্রয়াণ দিবস। ১৯৮০ সালে এই দিনেই বিনোদন জগৎ-র এই নক্ষত্রের মৃত্যু হয়েছিল। তাঁর ৪৫ বছরের মৃত্যু দিবসে টুইট করে তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, ‘মহানায়ক উত্তমকুমার-এর মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের […]

কম বাজেটে অলরাউন্ডার ফোন খুঁজছেন? বাজার কাঁপাতে এল নতুন Realme Note 70T

নিজস্ব প্রতিনিধি: চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা Realme আবারও বাজেট স্মার্টফোন সেগমেন্টে তাক লাগাতে চলেছে। বহুদিন ধরেই জল্পনা চলছিল Realme Note 70T নিয়ে, আর অবশেষে এই ফোনটি পোল্যান্ডের এক রিটেলার ওয়েবসাইটে সম্পূর্ণ ফিচার সহ দেখা গেল। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে এর দাম প্রকাশ করা হয়নি, তবে স্পেসিফিকেশন দেখে অনেকেই আন্দাজ করতে শুরু করে দিয়েছেন যে […]

‘নাভি-পিঠ দেখানো পোশাক পরা যাবে না’, মহিলা কর্মীদের তালিবানি ফতোয়া বাংলাদেশ ব্যাঙ্কের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নাভি কিংবা পিঠ দেখা যায় এমন কোনও পোশাক পরে অফিসে আসা যাবে না। পরা যাবে না জিন্স কিংবা লেগিংসও। ছোট হাতার পোশাক? নৈব, নৈব চ। মহিলা কর্মীদের পোশাক নিয়ে এমনই একগুচ্ছ তালিবানি ফতোয়া জারি করেছে বাংলাদেশ ব্যাঙ্ক। ওই ফতোয়া নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন মহিলা কর্মীরা। যদিও তাদের আপত্তিকে পাত্তা দেয়নি ব্যাঙ্ক […]

রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, নিম্নচাপের প্রভাব কবে পর্যন্ত?

নিজস্ব প্রতিনিধি : নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। একবার থেকেই বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের প্রভাবে সারাদিন অস্বস্তিকর গরম বজায় ছিল। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। কোথাও ধীরে ধীরে, কোথাও বেশি পরিমাণে বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি […]

ট্রাম্পের বিয়েতে হাজির ছিলেন যৌন অপরাধী এপেস্টাইন, প্রকাশ্যে নয়া ছবি

দিন কয়েক ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত ভিডিও ভাইরাল হচ্ছে। এবার আরও একটি ভিডিও সামনে এল। যেখানে স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন

নীতীশ কুমার নয়, ধনখড়ের উত্তরসূরি হবেন বিজেপির কোনও নেতা

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ ত্যাগ করার পর চারদিকে হৈ হৈ। সম্প্রতি বিজেপির শীর্ষ সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, পরবর্তী উপ রাষ্ট্রপতি হওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন বিজেপির এক প্রবীণ নেতা। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের ফলে শূন্য হওয়া শীর্ষ পদের জন্য বিজেপি জেডিইউ প্রধান নীতীশ কুমারের মতো গুরুত্বপূর্ণ বন্ধুদের এই পদের […]

0:00