Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Post Office এর দূর্দান্ত স্কিম, একবার বিনিয়োগ করেই পেয়ে যান সাড়ে ৪ লক্ষেরও বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশুকাল, যৌবন, বার্ধক্য সব বয়সের জন্য পোস্ট অফিসে নানা ধরনের ভয় প্রকল্প চালু রয়েছে। এর সবচেয়ে ভাল বিষয় হল, এই সব সঞ্চয় প্রকল্পে একদিকে যেমন বিনিয়োগের ওপর ভাল রিটার্ন পাওয়া যায়, অন্যদিকে সরকার নিজেই বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এই স্কিমগুলিতে, ছোট বিনিয়োগেও প্রচুর মুনাফা লাভ করা যায়। এরকম একটি দুর্দান্ত স্কিম হল পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Time Deposit Scheme) কেবল বিনিয়োগের সুদ থেকে ৪ লক্ষ টাকার বেশি আয় করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কীভাবে।

প্রায়শই মানুষ নিজের উপার্জন থেকে কিছু অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করে। এমন জায়গায় এর বিনিয়োগ হওয়া প্রয়োজন যেখানে অর্থ নিরাপদ থাকার পাশাপাশি দুর্দান্ত রিটার্নও পাওয়া যায়। এই প্রসঙ্গে, যদি আমরা জনপ্রিয় পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম সম্পর্কে জানি তাহলে বলতে হয় এর থেকে আপনি দুর্দান্ত কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। সরকার ৫ বছরের জন্য এতে বিনিয়োগের ওপর ৭.৫ শতাংশ সুদ (PO TD Interest Rate) প্রদান করে। এই প্রকল্পের নাম টাইম ডিপোজিট স্কিম, ফলে বোঝাই যাচ্ছে এই স্কিমে বিভিন্ন মেয়াদের জন্য বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বিনিয়োগের উপর সুদ বিভিন্ন হারে পাওয়া যায়।

এক বছরের জন্য বিনিয়োগের উপর ৬.৯ শতাংশ সুদ
দুই বছরের জন্য অর্থ বিনিয়োগের উপর ৭ শতাংশ সুদ
তিন বছরের জন্য বিনিয়োগের উপর ৭.১ শতাংশ
পাঁচ বছরের জন্য বিনিয়োগের উপর সুদ ৭.৫ শতাংশ সুদ
এই স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যাবে
বার্ষিক ভিত্তিতে বিনিয়োগের উপর সুদের টাকা যোগ করা হয়

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমকে পোস্ট অফিস সেভিংস স্কিমের তালিকার অন্তর্ভুক্ত সেরা স্কিমগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। কারণ এটি উচ্চ হারে সুদ, নিশ্চিত আয়ের পাশাপাশি কর ছাড়ের সুবিধাও দেয়। এখন যদি আমরা শুধু সুদে বিনিয়োগ করে ৪.৫ লক্ষ টাকা আয় হিসাব করি, তাহলে তা সহজেই বোঝা যাবে।
টাইম ডিপোজিট স্কিমে আপনি আপনার বিনিয়োগ বাড়াতে বা কমাতে পারেন, সেই অনুযায়ী সুদের আয়ও বাড়বে বা কমবে।

উদাহরণস্বরূপ বলা যায়, যদি একজন বিনিয়োগকারী পাঁচ বছরের জন্য এতে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তিনি ২,২৪,৯৭৪ টাকা সুদ পাবে। মোট মেয়াদপূর্তির পর রিটার্নের পরিমাণ হবে ৭,২৪,৯৭৪ টাকা। এই স্কিমটি সর্বাপেক্ষা জনপ্রিয়, কারণ এটি শুধুমাত্র সুদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করতে সাহায্য করে। এতে বিনিয়োগের জন্য লোনও নেওয়া যেতে পারে। এর জন্য নিয়ম নির্ধারিত রয়েছে। এর পাশাপাশি, আপনি এই পোস্ট অফিস সেভিংস স্কিমে একটি সিঙ্গেল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়সী শিশুর অ্যাকাউন্ট তার পরিবারের সদস্যের মাধ্যমে খোলা যেতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00