Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, নিম্নচাপের প্রভাব কবে পর্যন্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি : নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। একবার থেকেই বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের প্রভাবে সারাদিন অস্বস্তিকর গরম বজায় ছিল। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। কোথাও ধীরে ধীরে, কোথাও বেশি পরিমাণে বৃষ্টিও হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বৃষ্টির প্রভাব চলবে শনিবার পর্যন্ত। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমলেও, বজায় থাকবে নিম্নচাপের প্রভাব‌। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। খারাপ আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

খারাপ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতা জড়িত অস্বস্তি। বুধবারও এই আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় ছিল। যার ফলে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবারও সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও রয়েছে ঘামও। অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে,শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। বৃহস্পতিবার সকালে থেকে দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00