Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বিতর্কিত ইউটিউবার তথা বিগবস ওটিটি বিজয়ী এলভিশ

আগামী ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়বেন ২৭ বছর বয়সী এই কোটিপতি ইউটিউবার।তবে পাত্রী কে? সম্প্রতি লাফটার সিজন 2-এ এসে এলভিশের বিয়ের কথা জানিয়েছেন কমেডিয়ান ভারতী সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেজে গেল সানাই! কোবরার বিষ সংগ্রহ, তা পাচার, একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল তাঁর। তবে এবার সব বিতর্ককে উড়িয়ে বিয়ের পিঁড়িতে বসে চলেছেন বিখ্যাত ইউটিউবার তথা বিগবস ওটিটি ২ বিজয়ী এলভিশ যাদব। আগামী ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়বেন ২৭ বছর বয়সী এই কোটিপতি ইউটিউবার।তবে পাত্রী কে? সম্প্রতি লাফটার সিজন 2-এ এসে এলভিশের বিয়ের কথা জানিয়েছেন কমেডিয়ান ভারতী সিংহ। তিনি জানিয়েছেন, এলভিশ বিয়ে করতে চলেছেন। কোথায় বিয়ে হবে এলভিশের, সেটাও জানিয়েছেন ভারতী। গতকাল রাতে মুম্বইয়ের একটি পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতী সিংহ।

সেখানেই তাঁকে এলভিশের বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তখনই বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী কমেডিয়ান। পাপারাজ্জিরা জিজ্ঞাসা করেছিলেন যে, আমরা শুনেছি এলভিশ বিয়ে করতে চলেছেন? এটা কী সত্যি? উত্তরে অভিনেত্রী বলেন, ঠিকই শুনেছেন এলভিশ এ বছরেই বিয়ে করতে চলেছেন। আর ভারতীর মুখে এই কথা কথাটি শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন ভক্তরা। এবার তাঁরা এলভিশের মুখ থেকে শোনার জন্যে অপেক্ষা করছেন। এলভিশের বিয়ের তারিখ ২৫ ডিসেম্বর। তাঁর বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরের একটি বিলাস বহুল প্রাসাদে। তবে এলভিশের কার সঙ্গে বিয়ে হচ্ছে তা জানান নি অভিনেত্রী। ‘বিগবস ওটিটি 2’ বিজয়ী হওয়ার পর থেকেই পরিচিতি লাভ করেন এলভিশ।

যদিও সুনামের থেকে দুর্নামে বেশি জড়িয়েছেন এলভিশ যাদব। কারণ বছর কয়েক আগেই সাপের বিষ পাচারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ ছিল যে, তিনি বহু টাকার লোভে সাপের বিষ নয়দার র‍্যাভ পার্টিতে পাচার করতেন। এই অভিযোগের ভিত্তিতে কয়েক দিন তিনি জেলও খেটেছেন। অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এলভিশ যাদব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00