Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ChatGPT’র কৃপায় নবজীবন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রেয়ার কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বর্তমান সময়ে AI এর ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন বহু মানুষ। সত্যি বলতে মানুষেরও জায়গা দখল করছে AI। সম্প্রতি X-হ্যান্ডেলের একটি পোস্ট স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা সম্পর্কে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শ্রেয়া নামে একজন X হ্যান্ডেল ইউজার সম্প্রতি একটি ঘটনা শেয়ার করেছেন। শ্রেয়া জানিয়েছেন কীভাবে ChatGPT, OpenAI-এর কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁর মায়ের দীর্ঘস্থায়ী অসুস্থতার নেপথ্যে থাকা সম্ভাব্য কারণ শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বহু চিকিৎসক যে রোগ ধরতে পারেনি, তা ধরে ফেলেছে ChatGPT।

টুইটটি হাজার হাজার লাইক পেয়েছে, প্রচুর শেয়ার হয়েছে। X হ্যান্ডেলে শ্রেয়া লিখেছেন, “আমার মায়ের গত দেড় বছর ধরে একটানা কাশি হচ্ছিল। আমরা বহু বড় বড় ডাক্তারদের মাকে দেখিয়েছি, শহরের মধ্যে তো বটেই, দেশের অনেক বড় বড় হাসপাতালেও ডাক্তার দেখানো হয়েছে। এছাড়া হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি কী চেষ্টা করা হয়নি! কিন্তু কোনও কিছুতেই কাজ দেয়নি। ক্রমে অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। কাশীর সঙ্গে রক্তপাত হত। যদি এটি আরও ৬ মাস ধরে চলত, তাহলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারত।”

বাধ্য হয়ে ChatGPT’র কাছে উত্তর চান শ্রেয়া। ChatGPT’র কাছে মায়ের শরীরের অসুস্থতার লক্ষণগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেন। এআই চ্যাটবট সম্ভাব্য কারণগুলির একটি তালিকা প্রস্তাব করে। এর মধ্যে রক্তচাপ (Blood Pressure), ওষুধের একটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্পষ্টভাবে লেখা ছিল। শ্রেয়া ChatGPT’কে জানান যে তাঁর মা সত্যিই বিপি’র ওষুধ খাচ্ছেন। তখন ChatGPT কয়েকটি ওষুধের উপাদান পাঠিয়ে জিজ্ঞাসা করে “তিনি কি এই উপাদান দিয়ে রক্তচাপের ওষুধ খাচ্ছেন?” উত্তরে শ্রেয়া জানান, ‘হ্যাঁ’। শ্রেয়া তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে এই বিষয় নিয়ে পরামর্শ করেন। চিকিৎসক ওষুধ বদলে দেন। তাতেই কাজ হয়। শ্রেয়া জানিয়েছেন, ওষুধ বদলাতেই তাঁর মা এখন অনেক সুস্থ হয়ে উঠছেন। ChatGPT’র জন্যই তাঁর মায়ের জীবন বেঁচেছে, দাবি করেছেন শ্রেয়া।

একজন নেটনাগরিক শ্রেয়ার পোস্টে মন্তব্য করেছেন, “আমি সত্যিই খুশি যে তোমার মা ভাল বোধ করছেন। কিন্তু সত্যি বলতে, এটি চিকিৎসা সেবার ক্ষেত্রেও একটি বড় সমস্যা দেখায়। ডাক্তারদের পরীক্ষা করা উচিত ছিল যে কাশি তাঁর রক্তচাপের ওষুধের কারণে হয়েছে কিনা। এটি একটি পরিচিত পার্শ্ব প্রতিক্রিয়া। অবাক করার বিষয় হল যে ChatGPTএটি বের করেছে, কিন্তু এত ডাক্তার এমন কিছু মিস করেছেন যা প্রাথমিকভাবে করা উচিত ছিল।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00