Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘনাচ্ছে নিম্নচাপ, রাজ্যের সাত জেলায় আগাম দুর্যোগ হুঁশিয়ারি নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  বৃহস্পতিবার থেকে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। আচমকা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণ চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার। তারই কিছু অংশ উত্তর বঙ্গোপসাগরে তৈরি করেছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের কথা যদি সত্যি হয় তাহলে ঘোর দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য ইতিমধ্যেই রাজ্যের ৭ জেলাকে সতর্ক করেছে নবান্ন। আজ বৃহস্পতিবার আগেভাগে এই সকল জেলাগুলিকে সতর্ক করেছেন মুখ্য সচিব।

আলিপুর আবহাওয়া দফতর বলছে উইফারের অংশ মিশে থাকার জন্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত হবে অত্যন্ত শক্তিশালী। এর ফলে আগামী ২৪ ঘন্টায় তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। নিম্নচাপের কারণে সমুদ্র থাকবে উত্তাল। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, বৃহস্পতিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী রবিবার ২৭ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকছে। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর, প্লাবিত এলাকাগুলিতে নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করছে রাজ্য।

এই পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলার জেলাশাসকদের আগাম সতর্ক করেছেন মুখ্য সচিব। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেচ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রতিটি জেলার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই দুই দফতরকে।

বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে চলবে রবিবার পর্যন্ত। যদিও আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু’এক জায়গায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা সব জেলাতেই রয়েছে। সেই সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00