Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিবাহ বহির্ভূত সম্পর্ক, গাছের ডাল থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: গাছের ডালে এক বধু আর এক যুবকের ঝুলন্ত দেহ। এই দৃশ্য দেখে চমকে গেলেন বেশ কিছু মানুষ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল দুর্গাপুর থানার(Durgapur P.S.) বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয়রা গরু চরাতে গিয়ে দেখতে পায় এক বধু আরেক যুবক গলায় দড়ি দিয়ে একটি গাছের ডালে ঝুলছে। তারপরেই পুলিশ পৌঁছায় সেখানে। গাছের ডাল থেকে দড়ি কেটে নামানো হয় দুজনেরই দেহ।

তারপরেই ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে(Durgapur Hospital) নিয়ে যাওয়া হয়। গাছের চতুর্দিক পুলিশ লাল রঙের লেখা ফিতে দিয়ে ঘিরে দিয়েছে। যুবক দুর্গাপুর ফরিদপুর থানার (Faridpur P.S.)জামগড়ার বাসিন্দা বলে জানা গেছে ।মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। কি কারনেই মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসেনজিৎ মাকুর নামের এক ব্যক্তি বলেন,”আমরা গরু চরাতে এসেছিলাম। আমাদের কয়েকজন মহিলা দেখেন দুজনের ঝুলন্ত দেহ। তারপরেই আমরা পুলিশকে খবর দিই। কিন্তু এই দু’জনকে আমরা চিনি না।”দেহে পোকা ধরেছে। ঝরে পড়ছে মাংসপিণ্ড। দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের জঙ্গলের গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল দুজনের দেহ।

মাটিতে ঠেকে রয়েছে পা। জানাজানি হতেই হৈচৈ পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা রায়ের দাবি,”আমাদের এলাকার ছেলেরা জঙ্গলের মাঝে প্রতিদিন স্নান করতে যায়। এদিন স্নানে যাওয়ার সময় দেখতে পান এই দৃশ্য। আমরা খবর পেয়ে এসে দেখি পচা গলা দেহ। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে।” কি করে মৃত্যু হল? খুন নাকি আত্মহত্যা(Suicide)? সেই নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ । প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00