Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উদ্বেগ বাড়াচ্ছে করোনা, মাস্ক পড়ার পরামর্শ কলকাতা পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা প্রতিরোধে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক জরুরি ভিত্তিতে করেছি। আলোচিত কভিডকে নিয়ে বোরো ভিত্তিক আলোচনা করেছি। মঙ্গলবার কলকাতা পুরসভায় করোনা নিয়ে বৈঠকের পরে এই মন্তব্য করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অধীন ঘোষ। তিনি বলেন,দেশের বাইরে দক্ষিণ পূর্ব দেশ গুলিতে নতুন করে covid দেখা গিয়েছে। ভারতবর্ষে অনেক জায়গায় কোভিড দেখা গেছে। পশ্চিমবঙ্গতে ১৪ জন এবং তার মধ্যে কলকাতায় ৪ জন আক্রান্ত হয়েছেন। হাতে  স্যানিটাইজিং ও মাস্ক(Musk) পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে তাই। কভিডের ক্ষমতা সেই ভাবে দেখা যায়নি। যারা অসুস্থ হয়েছেন ,তাদের ফুসফুসে শ্বাসের সমস্যা আছে ।তাদের ক্ষেত্রে সমস্যা আছে। তবে এইবারে কোভিড সংক্রমণ না হলে ও আমরা সতর্ক আছি। আমরা সরকারি এবং বেসরকারি ভাবে কভিডের তথ্য সংগ্রহ করছি বাড়ি বাড়ি গিয়ে।

দুটো ক্ষেত্রে আমাদের নজরদারি চলছে। যাদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে তাদের কে যত্ন করতে বলা হচ্ছে। স্বাস্থ্য দফতরের একটি বৈঠক আছে। সেখানে থেকে যা নির্দেশিকা আসবে আমরা সেটা পালন করব। সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মাস্ক পড়ুন এবং ব্যবহার করুন বলে সাধারণ মানুষকে আহ্বান জানান ডেপুটি মেয়র(Deputy Mayor) ও মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ। তিনি আরো বলেন,আমরা তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছি। যারা স্বাস্থ্য কর্মী আছেন তাঁরা খোঁজ খবর নেবেন। যাতে নজরদারি চালানোর যায়। কাভিড পরীক্ষার জন্য নমুনা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চা দের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

এদের ক্ষতি কম হলে ও তাদের মধ্যে ছড়ানোর ক্ষমতা বেশি। হাতে স্যানিটাইজিং ও মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে তাই। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান অতীন ঘোষের(Atin Ghosh)। আমরা কাভিদ বলতে চাইছি না কারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়। ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রতিরোধে কাজ চলছে। বোরো ভিত্তিক বৈঠক চলছে। কলকাতায় ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৮০ জন বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00