Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একা কুম্ভ হয়ে লড়লেন রাহুল, চেন্নাইকে ১৮৪ রানের লক্ষ্য দিল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চিপকের মন্থর পিচে বুক চিতিয়ে ব্যাট করলেন লোকেশ রাহুল। কার্যত ‘একা কুম্ভ’ হয়ে লড়াই চালালেন চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে। তাঁর ৫০ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই মুখ রক্ষা হল দিল্লি ক্যাপিটালসের। প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৮৩  রান তুলেছে দিল্লি। চেন্নাইয়ের হয়ে খলিল আহমেদ ২৫ রানে ২ উইকেট ঝুলিতে পুরেছেন।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হয়। প্রথম ওভারের পঞ্চম বলেই শূন্য রানে ফিরে যান জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক। তবে অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান লোকেশ রাহুল। আগ্রাসী মেজাজে ব্যাট করে চেন্নাইয়ের বোলারদের আক্রমণ ছত্রখান করেন দুজনে। তবে দল ৫০ রানের গণ্ডি পেরনোর খানিকবাদেই রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন পোড়েল। তিনি করেন ২০ বলে ৩৩ রান। এর পরে রাহুলের সঙ্গে জুটি  বাঁধেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। তিনিও আগ্রাসী মেজাজে খেলতে থাকেন। কিন্তু অকারণে বড় শট খেলতে গিয়ে নূর আমেদের বলে ক্লিন বোল্ড হয়ে যান। ১৪ বলে ২১ করেন অক্ষর।

তার পরে পঞ্চম উইকেটে সমীর রিজভির সঙ্গে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রাহুল। ৩৩ বলে ২টি চার ও তিনটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন। মারকুটে খেলোয়াড় হিসাবে পরিচিত রিজভিও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনিও ফেরেন ১৪ বলে ২০ রান করে। খলিল আহমেদের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন রিজভি। ছয় নম্বরে নেমেই চালিয়ে খেলতে শুরু করেন ত্রিস্তান স্টাবস। শেষ ওভারে জোড়া ধাক্কা খায় দিল্লি। মাথিশা পাথিরানার দ্বিতীয় বলে ধোনির তালুবন্দি হয়ে ফেরেন রাহুল (৫০ বলে ৭৭)। পরের বলে রান আউট হন আশুতোষ শর্মা। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে দিল্লির দৌড়। ত্রিস্তান স্টাবস ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00