Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উদ্ধার বিপুল জাল নোট, হাওড়া ষ্টেশন থেকে গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর পড়তেই রাজ্য থেকে উদ্ধার হল বিপুল  জাল নোট ।  আর তাতেই আটক হয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে ৯২ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। আর এই ঘটনায়  রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয়েছে মূল ধৃত ।

পুলিশের তরফে জানান হয়েছে ধৃতের নাম  শেখ মুন্না। বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। হাওড়া স্টেশন থেকে শেখ মুন্নাকে গ্রেফতার করল এসটিএফ।  গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে তল্লাশি চালায় এসটিএফ। তখনই মুন্নাকে আটক করা হয়। অভিযুক্তের কাছ থেকে ৯২ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। সব ক’টি নোট ছিল ৫০০ টাকার। ইতিমধ্যেই মুন্নাকে আটক করে শুরু হয়েছে  জিজ্ঞাসাবাদ। এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।

উল্লেখ্য,  জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি নিয়ে উদ্বেগের মাঝেই ফের সামনে এল জালনোট কারবারের সক্রিয়তা। আর তাতেই স্পষ্ট জেলার সীমান্ত এলাকায় জালনোটের কারবার একটুও কমেনি। উল্টে বাড়ছে। তদন্তে নেমে প্রকাশ্যে এসেছে, মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকার বড় হাট কিংবা বাজারগুলিতে মাঝেমধ্যেই জালনোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। তাই এদিনের ঘটনায়  পুলিশের প্রাথমিক অনুমান,  মুন্না এই জাল নোট চক্রের  সঙ্গে যুক্ত রয়েছে। তাই  তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা জানতে তদন্তে নেমেছে এসটিএফ।

   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00