Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফগানদের দেশে ফেরত পাঠাচ্ছে জার্মানি

বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে জার্মানি। আজ শুক্রবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে জার্মানি। আজ শুক্রবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, ২০২১ সালে হিংসাত্মক তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই বার্লিন আফগানিস্তানে লোকজনকে ফেরত পাঠানো বন্ধ করে দিয়েছিল। কারণ তখন মানবাধিকারই উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। তালেবানরা সে দেশে ক্ষমতা দখলের পরেই পাশবিক অত্যাচার শুরু করেছিল আফগানদের উপর। মেয়েদের শিক্ষা বন্ধ করে দিয়েছিল। তালেবানদের থেকে বাঁচতে তখন হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালাচ্ছিল। ঠিক সেই কারণেই বার্লিন সেই সময়ে আফগান নাগরিকদের তাঁদের দেশে পাঠানো বন্ধ করে দেয়। তিনবছর ধরে আফগানিস্তানে তালেবান শাসন চলছে।

কিন্তু এখন জার্মানিতে আফগানদের অত্যাচার বেড়ে গিয়েছে। যেমন, এক সপ্তাহ আগেই জার্মান আইন পরিবর্তন করেছে। কাতার সরকারের নেতৃত্বে কয়েকমাসের গোপন আলোচনার পর জার্মান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ সপ্তাহ খানেক আগে জার্মানির একটি শহরে ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ উঠেছিল এক আফগানের বিরুদ্ধে, এর আগে জুনে এক আফগানের ছুরিকাঘাতে এক পুলিশ মারা যায়। এরপরেই জার্মানি সরকার সেই আইন পরিবর্তন করে তড়িঘড়ি আফগানদের তাঁদের দেশে পাঠাতে শুরু করেছে।

এই বিষয়ে জার্মানি সাময়িকী ডার স্পিগেল জানিয়েছে, শুক্রবার সকালের দিকে লিপজিগ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে একটি ফ্লাইটে ২৮ অপরাধী আফগানকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। জার্মানি সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের আরও আফগানকে ফেরত পাঠানো নিয়ে কাজ চলছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00