Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নামী কোম্পানির কর্মী পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ৩ লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: নামী কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ছলনা করে প্রায় ৩ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায়। অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে,শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্ত্রী কাঞ্চন সারদা (৬৯) ও কাজের মাসি বাড়িতে ছিলেন। সেই সময় দুই ব্যক্তি এক নামি কোম্পানির কর্মী বলে বাড়িতে প্রবেশ করেন। কাঁসা, পিতল, সোনা পরিষ্কার করার পাউডার দেখানোর কথা বলেন। প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর গলার চেন ও হাতের চুড়ি পরিষ্কার করে দেখানোর কথা বলেন।

পাউডার ভর্তি একটি প্লাস্টিকে সেসব ভরে হাতের কায়দায় সেই প্যাকেট বদলে ফেলেন প্রতারকরা। পাঁচ মিনিট পরে প্যাকেট খুলতে বলে প্রতারকরা চলে যায়। কথা মতো খানিক বাদে প্যাকেট খুলে দেখা যায় তাতে প্লাস্টিকের চুড়ি রয়েছে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরায় ওই প্রতারকদের ছবি দেখে তাদের নাগাল পাওয়ার চেষ্টা শুরু করেছে পুলিশ। অন্যদিকে,গাজোলে(Gajol) সাপে কেটে মৃত্যু হল এক মহিলার ।

মালদার গাজোলে সাপে কেটে অকাল মৃত্যু হল এক মহিলার । বৃহস্পতিবার রাতের ঘটনা।এই ঘটনা বিষয়কে কেন্দ্র করে চাঞ্চল্য ওই এলাকায় । জানা গিয়েছে, মৃত্যু মহিলার নাম পার্বতী মুর্মু বয়স ( ৪৫) । বাড়ি গাজোল ব্লকের ২ নং অঞ্চলের পাঁচপাড়া বাগদা পাড়া এলাকায়। মৃত পরিবার সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই মহিলাকে সাপে কামড়ে দেয় ।

এরপর কামড় স্থানে তীব্র জ্বালা যন্ত্রণা করে তার । এরপর পরিবারের লোকজনেরা তড়িঘড়ি গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য রেফার করেন। রাতে সাড়ে আটটা নাগাদ মৃত্যু হয় । এদিন শুক্রবার মৃত মহিলাটিকে ময়নাতদন্তের জন্য জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00