Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঁচ দশক রাজত্বের পরে সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের হাতে রাজ্যপাট তুলে দিচ্ছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। দীর্ঘ ৫২ বছর বাদে রানির মুকুট সরিয়ে রাখছেন তিনি। নতুন বছর উপলক্ষে রবিবার দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণেই সিংহাসন ছাড়ার ঘোষণা করেছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। আগামী ১৪ জানুয়ারি সরে যাবেন তিনি। ওই দিনই রাজ্যাভিষেক হবে তাঁর ছেলে যুবরাজ ফ্রেডেরিকের।

বাবার মৃত্যুর পরে ১৯৭২ সালে মাত্র ৩২ বছর বয়সে ডেনমার্কের সিংহাসনে আসীন হয়েছিলেন দ্বিতীয় মার্গারেটা। তার পরে টানা ৫২ বছর রানির দায়িত্ব পালন করেছেন। শাসনামলে ডেনমার্কবাসীদের মন জয় করেছিলেন তিনি। আবালবৃদ্ধবনিতার কাছে দারুন জনপ্রিয় ছিলেন। যদিও ইদানিং বয়সের ভারে অনেকটাই অথর্ব হয়ে পড়ছিলেন ৮৩ বছর বয়সী রানি। গত ফেব্রুয়ারি মাসে পিঠে সফল অস্ত্রোপচার হলেও অনেকটাই কাবু হয়ে পড়েছিলেন। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে দ্বিতীয় মার্গারেটাই ছিলেন সিংহাসনে বসার নিরিখে সবচেয়ে প্রবীণ।

রবিবার নতুন বছরের শুভেচ্ছা দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময়েই সিংহাসন ত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ডেনমার্কের রানি। তাঁর কথায়, ‘বয়স আমাকে ভাবাচ্ছে। পিঠে সফল অস্ত্রোপচারের পরে আমি আমার ভবিষ্যত নিয়ে অনেকটাই চিন্তিত। তাই ভেবে চিন্তেই সিংহাসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কেননা, সময় এসেছে পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। আগামী ১৪ জানুয়ারি ডেনমার্কের রানির পদ থেকে পদত্যাগ করব। যুবরাজ ফ্রেডেরিক সিংহাসনে আমার স্থালাভিষিক্ত হবে।’ রানির এমন আকস্মিক ঘোষণায় খানিকটা হলেও বিস্মিত ডেনমার্কবাসী।  রাজপ্রাসাদ সূত্রে খবর, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য রানি দ্বিতীয় এলিজাবেথ চরম সমালোচনার মুখে পড়েছিলেন। ওই বিষয়টি মাথায় রেখেই স্বেচ্ছায় সিংহাসন ত্যাগের ঘোষণা করেছেন দ্বিতীয় মার্গারেটা।

এবার ডেনমার্কের রানির সিংহাসনে বসতে চলেছেন অস্ট্রেলিয়ার মেয়ে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00