Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেট চালাতে অধ্যাপকের চাকরি ছেড়ে সবজি বিক্রি করছেন ‘পিএইচডি সবজিওয়ালা’

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: স্বপ্ন ছিল শিক্ষক হবেন। সেই স্বপ্ন পূরণে চারটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেছিলেন। সেই সঙ্গে অধ্যাপনার চাকরি পেতে পিএইচডিও করেছিলেন। পঞ্জাবের পাতিয়ালা বিশ্ববিদ্যালয়ে আংশিক সময়ের অধ্যাপক হিসাবে নিযুক্তও হয়েছিলেন। কিন্তু মাস শেষে হাতে যা মিলত, তাতে পরিবারের মুখে ঠিকভাবে খাবার তুলে দিতে পারতেন না। তাই একদিন নিজের হাতেই স্বপ্নকে গলা টিপে খুন করে আংশিক সময়ের অধ্যাপনার চাকরিতে ইস্তফা দিয়েছিলেন। তার পর সভ্য সমাজের মুখে বিরাশি সিক্কার চড় কষিয়ে ‘আত্মনির্ভরতার’ পথ বেছে নিতে সবজি বিক্রি শুরু করলেন ডক্টর সন্দীপ সিংহ। পাতিয়ালার অলি-গলিতে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়িয়ে সবজি বিক্রি করেই চলছে তাঁর সংসার।  

এক সময়ে স্বপ্ন দেখতেন শিক্ষকতা করবেন। ভবিষ্যতের ‘নাগরিকদের’ গড়বেন। সেই স্বপ্নপূরণের পথে পঞ্জাবি, সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান-সহ চার ভাষায় মাস্টার্স ডিগ্রি করেছিলেন। পিএইচডিও সম্পন্ন করেছিলেন। পাতিয়ালা বিশ্ববিদ্যালয়ে আংশিক সময়ের অধ্যাপক হিসাবে চাকরিও পেয়েছিলেন। কিন্তু এত ডিগ্রি থাকতেও পূর্ণ সময়ের শিক্ষক হয়ে ওঠা হয়নি সন্দীপ সিংহের। তাই ‘মানুষ গড়ার কারিগর’ হয়ে ওঠার স্বপ্ন ছেড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন মানুষের দুয়ারে-দুয়ারে।

নিজের দুর্ভাগা জীবনের কাহিনী বলতে গিয়ে একরাশ অভিমান ভরা কণ্ঠে ‘পিএইচডি সবজিওয়ালা’  জানালেন, ’১১ বছর পাতিয়ালা বিশ্ববিদ্যালয়ে আংশিক সময়ের অধ্যাপনা করেছেন। কিন্তু সময়মতো বেতন মিলত না হাতে। তাছাড়া কথায়-কথায় টাকা কেটে নিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে টাকা হাতে মিলত তাতে সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছিল। তাই একদিন সংসারের জোয়াল টানতে আংশিক সময়ের অধ্যাপনার চাকরিতে ইস্তফা দিয়ে ফেললাম। তার পরে কী করব ভাবতে, ভাবতে একটা ঠ্যালা কিনে সবজি বিক্রি শুরু করলাম। আমার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য এর চেয়ে বিকল্প কোনো পথ খোলা ছিল না আমার কাছে। অধ্যাপক হিসাবে যে পারিশ্রমিক পেতাম, তার চেয়ে বেশি রোজগার হয়।’ তবে সারা দিন রোদে-জলে পুড়ে পাড়ায়-পাড়ায় ঘুরে সবজি বিক্রির পরে বাড়ি ফিরে ফের পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েন সন্দীপ। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে রাত পার করে দেন। যদি একটা সরকারি চাকরি মেলে। সাধে কী আর আলেকজান্ডার বলেছিলেন, ‘সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ!’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00