U-19 Asia Cup 2023: নেপালকে ১০ উইকেটে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি, দুবাই: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচেই জোর ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। আট উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছিল উদয় সাহারানদের। মঙ্গলবার প্রতিপক্ষ নেপালকে উড়িয়ে দিয়ে ফের জয়ের মুখ দেখল। প্রথমে ব্যাট করতে নেমে ৫২ রানে গুটিয়ে গিয়েছিল নেপাল। জবাবে ৭.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র টিম ইন্ডিয়া। […]

খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি- খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙ্গার মুরারিপুকুরে। সেখানে একটি গুদামে আচমকা আগুন লাগে। জানা যায়, গুদামের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন এসে পৌঁছেছে। দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, মুরারিপুকুরের যেখানে আগুন লাগার ঘটনাটি […]

ঘুঘুর বাসা ভাঙতে রাজ্যের BLRO-দের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্যের একশ্রেনীর দুর্নীতিপরায়ণ BLRO-দের উদ্দেশ্য করে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন তদন্তের নির্দেশও।

অমিত শাহের ইতিহাস জ্ঞান নিয়ে খোঁচা রাহুলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাশ্মীর সমস্যার জন্য সোমবার লোকসভায় দাঁড়িয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহরুকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অমিত শাহ। আর তার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিহাস জ্ঞানের দৌড় নিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন রাহুল গান্ধি। মঙ্গলবার কটাক্ষের সুরে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘অমিত শাহ ইতিহাস জানবেন, তা আশা করি না। উনি আসলে নতুন করে […]

সাংসদপদ কাড়ার পরে এবার মহুয়াকে বাংলো থেকে উচ্ছেদের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি : রাহুল গান্ধীর পর এবার মহুয়া মৈত্র। ফের বেনজির তৎপরতা কেন্দ্রীয় সরকারের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর কয়েক দিনের মাথাতেই সরকারি বাংলো ছাড়তে হয়েছিল। এবার এই একই কায়দায় কেন্দ্রের রোষানলের মুখে পড়তে হল মহুয়াকে। সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর কয়েকদিনের মাথাতেই সরকারি বাংলো ছাড়তে হচ্ছে মহুয়াকে। সূত্র […]

সলমনের মহিলা মেকআপ শিল্পীকে ধরে মারধর, ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত

মেকআপ শিল্পী পালেশ্বর চওভানকে লোহার রড এবং একটি ইট দিয়ে লাঞ্ছিত করা হয়। ইতিমধ্যেই তাঁর অভিযোগের ভিত্তিতে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পাকিস্তানের থানায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ২৪

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভাসল পাক মাটি। মঙ্গলবার সকালে ডেরা ইসমাইল খানের এক থানায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৪ জন। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর নবগঠিত জঙ্গি শাখা তেহরিক-ই-জেহাদ (টিজেপি) এই হামলার দায় স্বীকার করেছে। খাইবার […]

ময়নাতদন্তের সময় চোখ উপড়ে নেওয়ার অভিযোগ, মর্মান্তিক ঘটনা যোগীর রাজ্যে

নিজস্ব প্রতিনিধি : ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল যোগী আদিত্যনাথের রাজ্য। ময়নাতদন্তের সময় তরুণীর মৃতদেহ থেকে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল।খবর প্রকাশ্যে আসতেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। মৃত তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ, অঙ্গ পাচার করা হয়েছে। মর্মান্তিক এক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজারিয়া এলাকার রাসুলা গ্রামে। গত রবিবার পূজা নামে এক তরুণীর দেহকে ঝুলন্ত […]

KIFF 2023: চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক, আসছেন অদিতি

৫ ডিসেম্বর সলমান, অনিল, সোনাক্ষীদের উপস্থিতিতে উদ্বোধন হয়েছে চলচ্চিত্র উৎসব। প্রথম দেশ-বিদেশের ৩৯ টি ভাষার ছবি শহরে বসেই দেখতে পেলেন রাজ্যবাসী। এছাড়াও কিংবদন্তি পরিচালক মৃণাল সেন, অভিনেতা দেব আনন্দের একাধিক সুপারহিট ছবি এবার উৎসবে প্রদর্শিত হয়েছে।

রেফারিকে ঘুষি ক্লাব প্রধানের, স্থগিত ফুটবল লিগ

নিজস্ব প্রতিনিধি : ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা নতুন কিছু নয়, কিন্তু কখনও কি শুনেছেন রেফারিকে নিগৃহীত হতে হয়েছে। এবার সেই অনাকাঙ্খিত ঘটনাই ঘটে গেল তুরস্কের ফুটবল লিগে। খেলা চলাকালীন ক্লাব সভাপতি ঘুষি মারলেন রেফারিকে। ঘুষি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন রেফারি। গোটা ঘটনার জেরে স্থগিত করে দেওয়া হল লিগের খেলা। সোমবার তুরস্কের ফুটবল লিগে […]

সুপ্রিম রায়, বন্ধ হবে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং

সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বন্ধ করা যাবে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। কার্যত কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

উত্তরবঙ্গের চিকিৎসা পরিষেবায় লগ্নি হতে চলেছে ১১২০ কোটি টাকা

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালেই নিশ্চিত হয়ে গেল ভবিষ্যতের ছবি। উত্তরবঙ্গের চিকিৎসা পরিষেবায় লগ্নি হতে চলেছে ১১২০ কোটি টাকা।

পাঠান-জওয়ানের পর ‘ডানকি’ মুক্তির আগেও বৈষ্ণো দেবী মন্দিরে গেলেন শাহরুখ

ডানকি মুক্তির আগেও ভাঙলেন না সেই নিয়ম।শাহরুখ খান ১১ ডিসেম্বর জম্মুর কাটরার বৈষ্ণো দেবী মন্দিরে গিয়েছিলেন। ‘পাঠান’ এবং ‘জওয়ান’ এর মতো ডানকি ছবি মুক্তির আগেও পবিত্র মন্দির পরিদর্শন করলেন।

ভারতীয় ন্যায় সংহিতা-সহ তিন বিল প্রত্যাহার করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের আপত্তি উড়িয়ে আজ সংসদে পেশ হতে পারে ভারতীয় ন্যায় সংহিতা বিল সহ তিনটি বিল।সংসদের স্ট্যান্ডিং কমিটির প্রস্তাব মতো এই তিনটি বিলে বেশ কিছু সংশোধন আনা হয়েছে। শেষপর্যন্ত এই তিনটি বিল আজ সংসদে পেশ হওয়ার কথা। এর আগে গত ১১ অগস্ট ভারতীয় ন্যায় সংহিতা বিল, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল ও ভারতীয় […]

২২০ টন ওজনের হোটেল ভবনকে সরিয়ে নিল ৭০০ সাবান বার!

নিজস্ব প্রতিনিধি: এ দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি, সব সত্যি। কানাডার নোভা স্কোশিয়ার অঙ্গ রাজ্যের রাজধানী হ্যালিফ্যাক্সের একটি পুরনো হোটেল ভবনকে যেভাবে অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে, তা শুনলে অনেকের চোখই কপালে উঠতে বাধ্য। তাহলে গোটা ঘটনাটি খুলেই বলা যাক। আক থেকে প্রায় ২০০ বছর আগে ১৮২৬ সালে কানাডার নোভা স্কোশিয়া অঙ্গ […]

রাজ্যসভায় অভিষেক মনু সিঙ্ঘভির টিকিট Confirmed, কোনঠাসা প্রদেশ কংগ্রেস

প্রদেশ কংগ্রেসের নেতারা নিজেরাও ভাবতে পারেননি, মমতা আর তৃণমূল বিরোধিতার মাশুল তাঁদের এভাবে গুণতে হবে। আপাতত কোনঠাসা দশা তাঁদের।

কেন্দ্রে আটকেছে বরাদ্দ, বাংলায় বন্ধ নিয়োগ, সমস্যায় স্বাস্থ্য পরিষেবা

মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণের শিকার বাংলার স্বাস্থ্য পরিষেবা। বন্ধ হয়ে গেল বহু স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। থমকে গেল নিয়োগের প্রক্রিয়াও।