Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পটাশপুরে একে একে ৭০ টি ডিম ফুটে বের হল কেউটের বাচ্চা

Share:

নিজস্ব প্রতিনিধি,পটাশপুর: একটা দুটো কেউটে নয়। পরিবেশ কর্মীর বাড়িতে সযত্নে রাখা উদ্ধার হওয়া ৭০টি ডিম ফুটে একে একে বেরলো কেউটের বাচ্চার দল। বিশেষ পদ্ধতিতে সদ্যজাত কেউটের বাচ্চাদের উদ্ধার করে ছেড়ে দেওয়া হল জঙ্গলে।কেউটে সাপ (Momocled Cobra)কত ভয়ঙ্কর তা বোঝাতে একটাই বিশেষণ যথেষ্ট, এক ছোবলেই ছবি।

আর সেই কেউটে সাপ কিলবিল করছে একটি বাড়িতে। কি অবাক হচ্ছেন?একটি বাড়িতে ডিম ফুটে জন্ম নিয়েছে ৩৫ টি কেউটের বাচ্চা, জন্মের অপেক্ষায় আরো ৩৫ টি।পূর্ব মেদিনীপুরের পটাশপুরের(Pataspur) এক পরিবেশ কর্মীর বাড়িতে একে একে বেড়ে উঠছে কেউটের বাচ্চাগুলি। একটু বড়ো হলেই বাচ্চাগুলিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

যার বাড়িতে বেড়ে উঠছে বাচ্চাগুলি তিনি পরিবেশকর্মী সোমনাথ দাস অধিকারী(Somnath Das Adhikari)। প্রকৃতি ও জীব প্রেমের এক অনন্য নিদর্শন তুলে ধরেছেন এভাবে সাপ কে বাড়িতে বড়ো করে তোলা এবং শেষে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়ার যে কাজ তিনি করে চলেছেন তা সত্যিই নজিরবিহীন। এই সাপের বাচ্চা দেখতে অনেকেই ভিড় করছেন ওই পরিবেশবিদের বাড়িতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00