Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডান্ডিয়া নাচে পা মেলালেন মমতা, খুশ জৈন সমাজ

ভগবান মহাবীর স্বামী নির্বাণ মহোৎসবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচে পা মেলেলেন। তাতেই বেশি খুশি হলেন উপস্থিত সকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে ২৫৫০তম ভগবান মহাবীর স্বামী(Bhagwan Mahavir Swami) নির্বাণ মহোৎসবে বৃহস্পতিবার যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই অনুষ্ঠানেই এদিন চোখে পড়ল গুজরাতের প্রসিদ্ধ ডান্ডিয়া নাচে(Dandiya Dance) পা মেলেলেন বাংলার মুখ্যমন্ত্রী। জৈন ধর্মের ২৪তম তথা শেষ তীর্থাঙ্কর ছিলেন মহাবীর। তিনিই দেশব্যাপী জৈনধর্মকে পুনরুজ্জীবিত করেন। এসেছিলেন বাংলার বুকেও। তাঁর নামানুসারেই বর্ধমান শহরের নামকরণ। তাঁর হাত ধরেই বাংলার বুকে জৈন ধর্মের প্রসার ঘটেছিল। এখনও পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কলকাতা ও মুর্শিদাবাদ জেলায় অনেক জৈন ধর্মের মানুষ বসবাস করেন যারা ভগবান মহাবীরের দেখানো পথে জীবন অতিবাহিত করেন।

এদিন মুখ্যমন্ত্রী জৈন ধর্মের সেই মহান তীর্থাঙ্করকে স্মরণ করে জানান, বর্ধমান শহরে যে ভগবান মহাবীর এসেছিলেন, থেকেছিলেন, তাঁর নাম থেকেই যে শহরের নামকরণ সেটাই অনেকে জানেন না। তবে তাঁর সরকার সেই মহাবীরকে শ্রদ্ধা জানিয়েই জেলার নামকরণ করেছে। অর্থাৎ আগেকার বর্ধমান জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠন ও তাদের নামকরণের পিছনে যে জৈন ধর্মের এই মহান প্রবর্তককে শ্রদ্ধা জানানো হয়েছে সেটাই জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, জৈন ব্যবসায়ীদের জমি নিয়ে যে সমস্যা আছে তা তিনি কাটিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী জানান, জৈন ব্যবসায়ীরা রাজ্য সরকারকে এই বিষয়ে লিখিত আবেদন জানালেই তিনি বিষয়টি নিয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা করবেন ও দ্রুত যাতে সিদ্ধান্ত গ্রহণ করা যায় সেই বিষয়টু দেখবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জৈন ধর্মসম্প্রদায়ের(Jain Community) কোনও সমস্যা থাকলে, তাঁদের মন্দির নিয়ে কোনও সমস্যা থাকলে তাও যেন তাঁরা লিখিত ভাবে তাঁকে জানান।

তবে এদিন সবার নজর কেড়েছে মুখ্যমন্ত্রীর ডান্ডিয়া নৃত্য। সেই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, ‘আমায় কেউ বলেনি নাচতে। আমার নিজের দেখে মনে হল, আরে আমি তো এটা দেখেনি কখনও। আমি ওদের নাচ দেখলাম। ওদের দুটো স্টেপ দেখেই কিন্তু আমি তৃতীয় স্টেপ করেছি। আমায় কেউ শেখায়নি। আমি কিন্তু নিজেই শিখে গেলাম। আপনাদের বড় কোনও অনুষ্ঠান থাকলে আমাকে অবশ্যই আমন্ত্রণ জানাবেন। আমি আসার চেষ্টা করবো। জৈন ধর্ম সবার জন্য। সকলের ভালোর জন্য কাজ করে। এই ধর্ম মানুষকে ভালবাসতে শেখায়, সম্প্রীতি শেখায়। সকলেরই উচিত মিলেমিশে থাকা। কাউকে বাদ দিয়ে ভাল বাভে বাঁচা যায় না।’ কার্যত মুখ্যমন্ত্রী নাম না নিয়েই এদিন গেরুয়া শিবিরকে হালকা করে নিশানা বানালেন সেটা এই কথা শুনে অনেকেই বুঝতে পেরেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00