Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৮ মার্কিন পণ্যের উপর থেকে প্রত্যাহার অতিরিক্ত আমদানি কর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলন উপলক্ষে দিল্লিতে চরণধুলো দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর লালমুখো বাইডেনকে খুশি করতে ২৮ মার্কিন পণ্যের উপর থেকে বাড়তি আমদানি কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আর ওই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই ব্যবসায়ী মহলে শোরগোল পড়ে যাচ্ছে। মোদি সরকার যেভাবে আমেরিকার ‘জো-হুজুর’ গিরি করছে তাতে ক্ষুব্ধ দেশীয় ব্যবসায়ীদের সিংহভাগ।

২০১৯ সালে আচমকাই ভারতীয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপরে একতরফাভাবে অতিরিক্ত আমদানি কর বসিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জিগরি দোস্ত তথা ত‍ৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের বাজার অনেকটাই মার খেয়েছিল। ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তের পরে চাপে পড়ে ২৮টি মার্কিন পণ্যের উপরে বাড়তি আমদানি শুল্ক চাপিয়েছিল মোদি সরকার। তার মধ্যে ছিল আপেল, চিকপিয়াস, মুসুর ডাল, কাঠবাদাম-সহ ড্রাই ফুড।

কিন্তু জি-২০ সম্মেলনে দিল্লিতে যোগ দিতে আসা মার্কিন বাইডেনকে সন্তুষ্ট রাখতে গত ৫ সেপ্টেম্বর ওই ২৮ মার্কিন পণ্য থেকে আচমকাই অতিরিক্ত আমদানি শুল্ক তুলে নিয়েছে অর্থ মন্ত্রক। এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। যদিও কী কারণে ওই অতিরিক্ত কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি অর্থ মন্ত্রক। নামপ্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রকের এক আধিকারিক টিপ্পনি ছুড়ে বলেছেন, ‘দেশের নাম যতই ইন্ডিয়া থেকে বদলে ভারত হোল না কেন, বিদেশিদের কাছে হাঁটু গেড়ে বসার স্বভাব যাবে কোথায়?’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00