Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়তি বেতন নেবেন না, জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হল। তিন পর্যায়েই মাসে ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ওই বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মন্ত্রী এবং বিধায়কদের বেতন বাড়লেও তিনি বাড়তি বেতন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী নিজে বাড়তি বেতন নেবেন না শুনেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সকলের বেতন বাড়ল, শুধু মুখ্যমন্ত্রী নিজে নিলেন না, এ কেমন করে হয়! আপনি বেতন নেন না, সেটা আপনার মহানুভবতা। কিন্তু সংশোধনটা আপনার ক্ষেত্রে হলেও ভাল হতো। অন্তত খাতায়-কলমে। নইলে ঠিক দেখায় না।’ যদিও সেই প্রস্তাব সবিনয়ে খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে দাঁড়িয়ে বলেন, ‘অধ্যক্ষ মহোদয়কে সম্মান জানিয়েই বলছি, সাত বারের সাংসদ আমি। ১ লক্ষ টাকার বেশি পেনশন পাই। কিন্তু একটি পয়সাও নিই না। বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবেও এক পয়সা নিইনি কখনও। আমি মনে করি, মা-মাটি-মানুষের সরকার, যতটা প্রয়োজন, ততটাই দরকার। বইয়ের রয়্যালিটিতেই চলে যায় আমার। ফলে বাড়তি বেতন নেওয়ার প্রশ্নই ওঠে না।’

বর্তমানে বেতন, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সবমিলিয়ে রাজ্যের বিধায়করা  ৮১ হাজার টাকা পান। এ বার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। পূর্ণমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা এত দিন পেতেন ১ লক্ষ ১০ হাজার টাকা। বেতন বাড়ার ফলে তাঁরা পাবেন প্রায় দেড় লক্ষ টাকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00