Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিতে ভেসে যেতে পারে রবিবারের ভারত-পাক ম্যাচ!

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপে বৃষ্টি ক্রমশই খলনায়ক হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচগুলিতে। গত শনিবারই গ্রুপ লিগে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। ফলে এক রোমাঞ্চকর ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন দর্শকরা। ফের একবার বৃষ্টির কারণে বাবর আজম-রোহিত শর্মাদের ম্যাচ ঘিরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

আগামী রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ফের মুখোমুখি হচ্ছে দুই চিরশত্রু পাকিস্তান ও ভারত। ইতিমধ্যেই সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন বাবর আজমরা। রবিবার ভারতের বিরুদ্ধে জিতলে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখবে পাকিস্তান। অন্যদিকে, গ্রুপ লিগে পাকিস্তানকে হারাতে না পারার আফশোষ রয়েছে রোহিত শর্মাদের। ঈশান কিশন আর হার্দিক পাণ্ড্যদের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে সেদিন লড়াই দেওয়ার মতো রান সংগ্রহ করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু বৃষ্টি ভেস্তে দিয়েছিল সব পরিকল্পনা। দ্বিতীয়ার্ধে একটি বলও খেলা হয়নি। আগামী   রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে সেই আফশোষ ঘোচাতে চাইছে ভারতীয় দল।

কিন্তু রবিবার রোহিত শর্মা-বাবর আজমদের দ্বৈরথ ফের ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার আবহাওয়া দফতর থেকে দুঃসংবাদ শোনানো হয়েছে। পূর্বাভাস বলছে, সেদিল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। তাছাড়া গোটা দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর আবহাওয়ার চূড়ান্ত অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00