ধুপগুড়ি বিধানসভা আসনে ৫ সেপ্টেম্বর উপনির্বাচন, গণনা ৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়ির ধুপগুড়ি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করা হল। ৫ই সেপ্টেম্বর উপনির্বাচন। ভোটের ফল ঘোষণা করা হবে ৮ই সেপ্টেম্বর।জলপাইগুড়ির ধুপগুড়ি আসনের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় গত ২৫জুলাই ২০২৩ মারা যান।ফলে তাঁর মৃত্যুতে ওই বিধানসভা আসন ফাঁকা হয়। ফলে ৬ মাসের মধ্যে এই আসনে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। এই মর্মেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা মঙ্গলবার […]

অর্থ পাচার মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে সমন ইডির

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৪ অগস্ট রাঁচিতে ইডির কার্যালয়ে হাজিরার জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমোকে নির্দেশ দেওয়া হয়েছে। ইডির সমনকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। গত বছরের ২ নভেম্বর প্রথমবার অবৈধ খনি মামলা হেমন্ত সোরেনকে তলব করেছিল ইডি। সেই […]

মহাকাশ ভ্রমণে প্রথম মা-মেয়ে জুটি

নিজস্ব প্রতিনিধিঃ একেই বলে “লাক বাই চ্যান্স”। প্রথম মহাকাশে যাচ্ছেন মা ও মেয়ের জুটি। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যারিবিয়ার অ্যান্টিগুয়া ও বারবুদা অঞ্চলের নিবাসী এই মা-মেয়ে প্রথম ক্যারিবিয়া থেকে মহাকাশযাত্রী। অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৮ বছর বয়সী অ্যানাস্তাতিয়া মায়ার্স এবং তার মা কেইশা শাহাফ মহাকাশ যাওয়ার আনন্দে উচ্ছ্বসিত। কিভাবে এই সফরের আয়োজন হল তাও অত্যন্ত […]

সচীন-সীমার প্রেম কাহিনী এবার রুপোলি পর্দায়, প্রকাশ্যে ছবির নাম

জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর অমিত জানি সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটির নাম হবে ‘করাচি টু নয়ডা’।

পঞ্চায়েত দখল নিতে বিজেপি হাত মেলালো কংগ্রেস ও সিপিএমের সঙ্গে

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ: পঞ্চায়েত দখল নিতে বিজেপি কোথাও কংগ্রেসের সঙ্গে কোথাও বা সিপিএমের সঙ্গে হাত মেলালো। উদ্দেশ্য পঞ্চায়েতের পরিচালনায় ক্ষমতা দখল নেওয়া। নজিরবিহীনভাবে কোথাও সিপিএমের সঙ্গে, কোথাও বা বাম শরিক আরএসপি অথবা কংগ্রেসের সঙ্গে, ক্ষমতার লোভে হাত মেলায় গেরুয়া শিবির। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের রুইপুকুর গ্রাম পঞ্চায়েত(Ruipukur Gram Panchayet) সিপিএম এর সঙ্গে যোগাযোগ করে […]

‘গোটা দেশই আমার বাড়ি’, বাংলো ফেরত পেয়ে প্রতিক্রিয়া রাহুলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতের রায়ের পরে সাংসদ পদ যেমন ফিরে পেয়েছেন, তেমনই মাথা গোঁজার জন্য সরকারি বাসভবনও পেয়েছেন। সাংসদ পদ খারিজের আগে পর্যন্ত যে বাড়ি ছিল তাঁর সরকারি ঠিকানা, সেই ১২ নম্বর তুঘলক লেনের বাংলো রাহুল গান্ধির থাকার জন্য মঙ্গলবার বরাদ্দ করেছে লোকসভার হাউস কমিটি। আর মাথা গোঁজার জন্য ছাদ পাওয়ার পরে প্রথম প্রতিক্রিয়ায় […]

উত্তরপ্রদেশের বুলন্দশহরে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরে ভয়াবহ পথদুর্ঘটনা।একটি ইকো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪ জন ও গুরুতর আহত একজন।গাড়িটি সম্বল থেকে উত্তরপ্রদেশের নয়ডার দিকে যাচ্ছিল। সেইসময় এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করা যায়নি বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে দিবাই এলাকায় এই ঘটনা ঘটে। মৃতদের শনাক্তকরণ করা গিয়েছে। প্রমোদ(১৮), নীরজ(২১), জিতেন্দ্র(৩০),পুষ্পেন্দ্র(২৫)ঘটনাস্থলেই মারা গিয়েছেন। মুকেশ নামক […]

গ্রামের শতাধিক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত, আতঙ্ক গোটা গ্রামে

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী । আতঙ্কে বাসিন্দারা। রঞ্জনা দাস (৩৫) নামে এক মহিলার ডেঙ্গিতে (Dengu)মৃত্যু হয়েছে বলে দাবি প্রতিবেশী ও পরিবারের ৷ এলাকায় ডেঙ্গু সচেতনতা নিয়ে গাফিলতির অভিযোগ । মৃত মহিলার বাড়িতে যান বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া । এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতির মুখ খোঁজখবর […]

নাইজেরীয় ফুটবলারকে পিষে দিলেন ইংরেজ তারকা খেলোয়াড়

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ চলাকালীন পড়ে গেলেন এক ফুটবলার। আর প্রতিপক্ষ দলের ফুটবলার তাঁকে উঠতে সাহায্য না করে পিষে চলে গেলেন। এই লজ্জাজনক ঘটনার সাক্ষী রয়ে গেল মহিলাদের বিশ্বকাপ। ম্যাচ চলছিল ইংল্যান্ড ও নাইজেরিয়ার মধ্যে। আর সেখানেই খেলতে খেলতে পড়ে যান এক নাইজেরীয় খেলোয়াড়। ইংল্যান্ড ফুটবলার তাঁকে ওঠার জন্য সাহায্যের হাত না বাড়িয়ে তাঁকে পা দিয়ে […]

রজনী জ্বরে আক্রান্ত দ্রাবিড় ভূমি, ‘জেলার’ আসছে, তাই ছুটি অফিস

গত দুই বছর ধরে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রজনীকান্ত ভক্তরা। তাই থালাইভার বড় পর্দায় আগমনকে সুন্দরভাবে বরণ করে নেবেন ভক্তরা।

১২ তুঘলক লেনের বাংলো ফেরানো হল রাহুল গান্ধিকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাংসদ পদ খারিজের পরেই সরকারি বাসভবন থেকে রাহুল গান্ধিকে নির্দয়ভাবে উচ্ছেদ করেছিল লোকসভার হাউস কমিটি। সাংসদ পদ ফিরে পাওয়ার পরে সেই বাংলোই ফিরিয়ে দেওয়া হল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। মঙ্গলবারই এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভার হাউস কমিটি। ২০০৪ সালে প্রথমবার অমেথি থেকে সাংসদ হওয়ার পরেই রাহুল গান্ধিকে ১২ নম্বর তুঘলক লেনের […]

ডুয়ার্সে চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিনিধিঃ চা-বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক। দীর্ঘদিন ধরে ডুয়ার্সের কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে শ্রমিক আন্দোলন অব্যহত। মঙ্গলবার এই রায়মাটাং চা বাগান নিয়েই আয়োজিত হয় বৈঠক। শিলিগুড়ি শ্রমিক ভবনে বৈঠকের আয়োজন করা হয়। মূলত শ্রমিক সমস্যা মেটাতেই বৈঠক। প্রভিডেন্ট ফান্ড ও গ্যাচুইটির দাবি শ্রমিকদের। এই দাবিতেই দীর্ঘ নয়দিন অনশন চালাচ্ছিলেন শ্রমিকেরা।সমস্যার সুরাহা হয়নি।তাই শ্রমিক স্বার্থ […]

অনস্ক্রিনের পর এবার অফস্ক্রিনে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে ‘ফুলকি’র নায়ক অভিষেক, পাত্রী কে?

তবে বহুদিন আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে, বর্তমানে তিনি অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেতা।

মেলেনি চাকরি, হাইকোর্টের দ্বারস্থ ৬২জন শিক্ষক পদপ্রার্থী

বিচারপতির নির্দেশ ছিল, মামলকারীদের তথ্য যাচাই করে চাকরি দিতে হবে। সেটাও মানা হয়নি। জুন পেরিয়ে জুলাই শেষ হয়ে গেলেও চাকরি দেয়নি পর্ষদ।

সশরীরে অফিসে হাজিরার নির্দেশ ‘জুম’ প্রতিষ্ঠানের

নিজস্ব প্রতিনিধিঃ করোনা মহামারিকালীন মানুষের কাজের ধরণ বদলেছে। এই সময় ‘ওয়ার্ক ফ্রম হোম’ বিষয়টিও স্বচ্ছ হয়। ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম ‘জুম’ এই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার জুম তাঁদের সব কর্মীকে সশরীরে হাজির হয়ে কাজের নির্দেশ দিয়েছে। সপ্তাহে অন্তত দুইদিন অফিসে এসে কাজ করার নির্দেশ জুম’এর। সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা বিশ্বাস করে একটি ‘কাঠামোগত হাইব্রিড […]

নয়া হেয়ার কাট বিরাটের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: সামনেই এশিয়া কাপ ও তারপরেই বিশ্বকাপ। তাই প্রত্যেক ক্রিকেটারের মধ্যে ফিটনেস ও খেলা নিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এরই মাঝে নিজের নতুন হেয়ার স্টাইওল বানিয়ে ফেললেন বিরাট কোহলি। নিজের নতুন হেয়ার কাট করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন বিরাট। তাই নিজের লুকস নিয়ে একটু চর্চায় ব্যস্ত […]

দীর্ঘদিনের সঙ্গীকে হারালেন অস্কারজয়ী অভিনেত্রী স্যান্ড্রা বুলক

স্নায়ুতন্ত্রের রোগ, যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্নায়ু কোষকে প্রভাবিত করে। এই রোগের কারণে পেশী অনিয়ন্ত্রণে চলে যায়। এবং সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ দূর্বল হয়ে যায়।

জার্মানিতে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ এই শতকেও। বিশ্বযুদ্ধের সময়ে নিক্ষেপিত বোমা উদ্ধার হল জার্মানির ডুসেলডর্ফে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই বোমা উদ্ধার করেন। বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। প্রায় ১৩,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ডুসেলডর্ফে প্রশাসন। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এই বোমার ওজন প্রায় ৫০০ কেজি। ডুসেলডর্ফের প্রশাসন ইতিমধ্যেই জানিয়েছে, […]

ট্রেনে ঘুমোলেই এবার থেকে চোকাতে হবে মাশুল!

নিজস্ব প্রতিনিধি: ভারতে দূরে ভ্রমণ করার জন্য ট্রেন পরিষেবা ব্যবহার করা হয়। কম খরচে সাধ্যের মধ্যে এই পরিষবা পেতে পারবে আমজনতা। কিন্তু বদলেছে রেলের নিয়ম, যা শুনলে অবাক হবেন আপনিও।   এবার থেকে ট্রেনে ঘুমালেও হবে জরিমানা। এমনটাই সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। সময়ে সময়ে, যাত্রীদের সুবিধা অনুযায়ী, রেলমন্ত্রক বেশ কিছু নিয়মের পরিবর্তন করে। কিন্তু মাঝে মাঝে রেলের […]