নিজস্ব প্রতিনিধি: হলিউডে একের পর এক শোকের ছায়া। মারা গেলেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী স্যান্ড্রা বুলকের দীর্ঘদিনের সঙ্গী ব্রায়ান র‍্যান্ডেল। তিন বছর ধরে অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (ALS)-রোগের সঙ্গে লড়াই করে অবশেষে গত ৫ অগস্ট মারা গিয়েছেন অভিনেত্রীর দীর্ঘদিনের সঙ্গী ব্রায়ান র‍্যান্ডেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। ব্রায়ান র‍্যান্ডেলের পরিবারের তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পিপলের প্রতিবেদন অনুযায়ী, “ব্রায়ান তাঁর ALS- রোগের যাত্রাকে প্রাথমিকভাবে প্রাইভেট রাখতে চেয়েছিলেন। তাই মিডিয়াকে ধন্যবাদ তাঁর রোগের বিষয়টি গোপন রাখার জন্যে। বিস্ময়কর নার্সদের ধন্যবাদ, যারা দিনের পর দিন অভিনেতার সেবা যত্ন করেছেন।”

মায়ো ক্লিনিকের মতে, ALS হল একটি “স্নায়ুতন্ত্রের রোগ, যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্নায়ু কোষকে প্রভাবিত করে। এই রোগের কারণে পেশী অনিয়ন্ত্রণে চলে যায়। এবং সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ দূর্বল হয়ে যায়।” স্যান্ড্রা বুলক, একজন অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী, তাঁর সঙ্গে মডেল-ফটোগ্রাফার ব্রায়ান র‍্যান্ডেলের দেখা হয়েছিল ২০১৫ সালে। যখন তিনি তাঁর ছেলে লুইয়ের জন্মদিনের পার্টির ছবি তোলার জন্যে অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন। সেই বছরের অক্টোবরেই তিনি ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ প্রিমিয়ারের রেড কার্পেটে আত্মপ্রকাশ করেন। দম্পতি তিনটি সন্তানের পিতামাতা।

মিসেস বুলকের দত্তক নেওয়া সন্তান লুই বার্দো এবং লায়লা এবং একটি মেয়ে রয়েছে। ২০২১ সালে টক শো ‘রেড টেবিল টক’ -এর একটি এপিসোডে, মিসেস বুলক বিয়ের বিষয়ে জানিয়েছেন, “আমি আমার জীবনের ভালবাসা খুঁজে পেয়েছি। আমার দুটি সুন্দর সন্তান, তাঁদের সঙ্গে যোগ হয়েছে ব্রায়ানের বড় মেয়ে। যেটি সর্বকালের সেরা সম্পদ আমার কাছে। তাঁদের সবাইকে একইসঙ্গে লালন-পালন করতে পেরে আমি ধন্য।”