নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী । আতঙ্কে বাসিন্দারা। রঞ্জনা দাস (৩৫) নামে এক মহিলার ডেঙ্গিতে (Dengu)মৃত্যু হয়েছে বলে দাবি প্রতিবেশী ও পরিবারের ৷ এলাকায় ডেঙ্গু সচেতনতা নিয়ে গাফিলতির অভিযোগ । মৃত মহিলার বাড়িতে যান বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া ।

এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতির মুখ খোঁজখবর নিলেন এবং হাসপাতালে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথাবার্তা বললেন ৷অশোক বাবু বলেন, মৃত মহিলার সার্টিফিকেটে কি কারণে মৃত্যু হয়েছে তার উল্লেখ নেই ৷ উনাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে তাকে রেফার করা হয়েছিল। কিন্তু তার মৃত্যু হয়েছে ৷পাশাপাশি গ্রামে গিয়ে দেখা যায় একই পরিবারের তিন চারজন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৷

বনগাঁ হাসপাতালে(Banga Hospital) বহু রোগী চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বাড়িতে রেখেও অনেকে চিকিৎসা করছেন ৷বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় যেভাবে ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়েছে প্রশাসন যদি দ্রুত তৎপর না হয় আক্রান্তর সংখ্যা আরোও বাড়বে ।এই বিষয়ে বনগাঁ হাসপাতালের সুপার কৃষ্ণ চন্দ্র বারুই(Krishna Chandra Barui) বলেন, মৃত মহিলা উনি ডেঙ্গুর জন্য ভর্তি হননি । কিন্তু শারীরিক অবস্থা খুব খারাপ ছিল ।