Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গা ভাঙ্গনে তলিয়ে গেল রতুয়ার মহানন্দাটোলার অস্থায়ী পুলিশ ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি,রতুয়া: গঙ্গা নদীর ভাঙ্গনে তলিয়ে গেল রতুয়ার মহানন্দাটোলার অস্থায়ী পুলিশ ক্যাম্প। ভাঙ্গন রোধের স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মহানন্দাটোলা এলাকার স্থানীয় মানুষজন। এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে দুষলেন রতুয়ার বিধায়ক(Ratua MLA) সমর মুখোপাধ্যায়।পাশাপাশি বাড়ছে মহানন্দা নদীর জল। ফলে মহানন্দার জলে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে ইংরেজবাজারের ৮,১১,১৩, ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, […]

চিত্ত যেথা ভয়শূন্য মণিপুরে গিয়ে বলুন রাজ্যপাল : স্পিকার

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল প্রসঙ্গে ফের মুখ খুললেন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandapadhay)। তিনি বলেন,আমি ওনার সাথে একমত না। ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে সেখানে গিয়ে বলুন। চিত্ত যেথা ভয়শূন্য মণিপুরে গিয়ে বলুন। এই রাজ্যে এমন পরিস্থিতি হয়নি যে তিনি এ কথা বলতে পারেন। এই রাজ্যে এমন কোন পরিস্থিতি হয়নি যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে। […]

মোদির রাজ্য গুজরাত থেকে দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু রাহুলের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী বছর লোকসভা ভোটের আগে বিজেপির উপরে মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে দ্বিতীয় ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাত থেকে শুরু হবে ওই যাত্রা। শেষ হবে মেঘালয়ে। মূলত প্রথম ‘ভারত জোড়ো যাত্রা’য় যে সব রাজ্যে যাননি রাহুল, দ্বিতীয় ‘ভারত জোড়ো যাত্রা’য় সেই সব রাজ্যে যেতে পারেন। […]

ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: বন্ধন এর কিস্তি না দিতে পারলে দিতে হবে ডেট সার্টিফিকেট। এর কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন চন্দন অধিকারী নামে এক ব্যক্তি।মঙ্গলবার জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) ময়নাগুড়ি ব্লকের রাজারহাট সংলগ্ন কিষান এর বাড়ি এলাকার ঘটনা। চন্দন অধিকারী রাজারহাট বন্ধন অফিস থেকে লোন নিয়েছিলেন । সেই টাকার কিস্তি দিতে না পারায় বন্ধনের পক্ষ থেকে স্টপ […]

বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা কুড়মি নেতাদের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবারই ঝাড়গ্রামে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঝাড়গ্রামে পৌঁছনোর পরেই কুড়মি সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কুড়মি সমাজের নেতাদের দাবি-দাওয়া সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই আশ্বাসে এতটাই খুশি কুড়মি নেতারা। বৈঠকের পরে মমতার ভূয়সী প্রশংসা করে তাঁরা বলেছেন, ‘কুড়মি সমাজের […]

মোবাইল কুড়িয়ে পেয়ে ফেরাল পঞ্চম শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিনিধি: বাবার সাইকেলে চেপে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে মোবাইল ফোন কুড়িয়ে পায় এক পঞ্চম শ্রেনীর ছাত্র৷ মোবাইল কুড়িয়ে নিয়ে  মালিককে ফোনটি ফেরত দেবার জন্য পিছু নেয় তার ৷ তাঁকে খুজে না পেয়ে বাবাকে নিয়ে সটান থানায় যায় ছাত্র ৷ সাইবার ক্রাইম থানার মাধ্যমে মালিকের হাতে ফোনটি তুলে দেয় ছাত্রটি ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি […]

দেগঙ্গায় স্কুলের দেওয়ালে বোমা কুড়িয়ে পেয়ে ছুঁড়ে মেরে আহত নাবালক

নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা: উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় বিপন্ন শৈশব।স্কুল চলাকালীন বাগান থেকে কুড়িয়ে পাওয়া বোমা ছুড়ে মারলো স্কুলের দেওয়ালে একটি ১০ বছরের নাবালক। ওই বোমা ফেটে আহত হয় এক নাবালক।আতঙ্ক দেখা দেয় স্কুলে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।জানা গেছে,দেগঙ্গার হড়পুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের (Harpukur Primary School)দেওয়ালে মঙ্গলবার কুড়িয়ে পাওয়া বোমা আচমকা এক নাবালক বোমা ছোড়ে।বিকট শব্দে […]

বুধেই ইস্তফা দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সব জল্পনার অবসান। আগামিকাল বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন শাহবাজ শরিফ। সেই সঙ্গে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে জাতীয় সংসদ ভাঙ্গার জন্যও সুপারিশ করবেন। মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা। ২০১৮ সালের ১৩ অগস্ট বর্তমান জাতীয় সংসদ শুরু হয়েছিল। আগামী ১২ অগস্ট জাতীয় সংসদের মেয়াদ […]

মহিলা বিশ্বকাপে মরক্কোর হৃদয় ভাঙ্গল ফ্রান্স

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপে সবাইকে চমকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মরক্কো। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছিল আশরাফ হাকিমি–হাকিম জিয়েশদের। ফের একবার মরক্কোর স্বপ্ন চুরমার করে দিল ফ্রান্স। তবে ছেলেরা নয়। এবার মহিলারা। মঙ্গলবার মহিলা বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল মরক্কোর মেয়েদের। অ্যাডিলেডের […]

গ্রিসে দুটবল বিবাদে নিহত এক, বন্ধ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

নিজস্ব প্প্রতিনিধি: ফুটবল একটা সুন্দর খেলা। কিন্তু মাঝে মাঝেই সেই ফুটবল দুনিয়াত বিবাদের ফলে কলুসিত হয় এই সুন্দর খেলা। তাতে প্রাণহানির ঘটনাও কম ঘটেনি। এমনই এক ঘটনা ঘটল এবার গ্রিসে। যার জেরে বন্ধ হল চ্যাম্পিয়ন্স লিগের খেলা। আজ, মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হওয়ার কথা ছিল এইকে এথেন্স ও ক্রোয়েশিয়ার দানামো কাগোরাবের। আর এই ম্যাচকে […]

ময়নাগুড়িতে নিষিদ্ধ প্লাস্টিকের রমরমা ব্যবহার, অতিষ্ঠ সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়ি: নিষিদ্ধ প্লাস্টিকের রমরমা ব্যবহার, যত্রতত্র প্লাস্টিক পড়ে থাকায় অতিষ্ঠ সাধারণ মানুষ।রবি ও সোমবার শ্রাবণী মেলায় উপচে পড়া ভিড় হওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছেন ময়নাগুড়ি(Mainaguri) জল্পেশ সংলগ্ন এলাকার মানুষ। এই দুই দিন দুর দূরান্ত থেকে পুণ্যার্থীরা মন্দিরে আসেন পুজো দিতে। কিন্তূ প্লাস্টিক জাত দ্রব্যের ব্যাবহার নিষিদ্ধ থাকলেও তার ব্যাবহার রমরমিয়ে চলে জল্পেশ মন্দিরে(Jalpesh Temple)। মন্দির […]

জানেন কী, নিজের কেরিয়ার বাঁচাতে বাবা-মায়ের সঙ্গে আইনি লড়াইয়ে সামিল হয়েছিলেন আমিশা?

এমনকী আমিশার বাবা-মা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, আদালতও তাঁকে অভিনয় থেকে বিরত থাকতে বলেছিলেন। এছাড়াও পরিচালক বিক্রম ভাটের সঙ্গেও আমিশার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি তাঁরা।

মহারাষ্ট্রের পালঘরে দলিতকে মারধরে অভিযুক্ত বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের পালঘর জেলায় দলিত ব্যক্তিকে মারধর, হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। স্থানীয় ওই বিজেপি নেতা সহ অন্য তিন ব্যক্তিও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  পালঘর জেলার নবনিযুক্ত সভাপতি ভারত রাজপুত ও বাকি তিন অভিযুক্তের বিরুদ্ধে ৩২৩,৫০৬(২) সহ একাধিক ধারায় […]

‘রামপ্রসাদ’ ধারাবাহিক থেকে রাতারাতি গায়েব মা-কালী, সিরিয়াল ছাড়লেন নাকি পায়েল?

স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে এই নিয়ে প্রশ্ন করেছে। কারণ, কালী ভক্ত রামাপ্রসাদে স্বয়ং কালীর না থাকায় কপালে ভাঁজ ভক্তদের।

মঙ্গলে মুখ থুবড়ে পড়ল দালাল স্ট্রিট, একদিনে ১০৭ সূচক কমল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথমদিনে দালাল স্ট্রিটে দাপট থাকলেও নিজের জায়গা ধরে রাখতে পারল না সেনসেক্স। মঙ্গলেই শনির দশা। দিনভর উত্থান পতন শেষে বাজার বন্ধের সময় সেনসেক্স ১০৬.৯৮ সূচক কমে দাঁড়াল ৬৫,৮৪৬.৫০-তে। অন্যদিকে নিফটিও একধাক্কায় কমে দাঁড়াল ১৯৫৭০.৮৫-এ। এদিন শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে তথ্যপ্রযুক্তি। লাভের মুখ দেখল আইসিআইসিআই। ৬৬ হাজারের বেশি সূচক নিয়ে এদিন লেনদেন শুরু […]

মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে গ্রেপ্তার ষড়যন্ত্রের মূল নায়ক

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডে গ্রেপ্তার স্বঘোষিত হাটমালিক শান্তিরঞ্জন দে। তাঁর বিরুদ্ধে হাটে আগুন লাগানোর অভিযোগ করেছিলেন ব্যাবসায়ীরা। এবার হাওড়া থানার(Howarha P.S.) পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। ২০ জুলাই রাতে ভয়াবহ আগুন লেগেছিল বহু প্রাচীন হাওড়ার মঙ্গলাহাটে। শান্তিরঞ্জন দে-র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ব্যবসায়ীরা। এমনকী, তাঁর নামে হাওড়া থানায় এফআইআরও (FIR)করা হয়। তাঁদের দাবি ছিল, হাটে আগুন […]

একদিনের বিশ্বকাপের দল ঘোষণা করার চূড়ান্ত দিন জানাল আইসিসি

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ অক্টোবর থেকে দেশে বসবে একদিনের বিশ্বকাপের আসর। আর তাই সব স্টেডিয়াম সহ বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের মধ্যেও এখন সাজো সাজো রব। আম জনতা থেকে ক্রিকেট বিশ্বষজ্ঞরা সকলের একটাই প্রশ্ন কারা কারা জায়গা পাবে বিশ্বকাপের মঞ্চে খেলতে। কোন দেশের দল কিরকম হবে, সেই নিয়ে চলছে অনেক আলোচনা। কোন দেশ কবে তাঁদের […]

ঈশা যোগাশ্রমে বসে ‘OMG 2’ দেখলেন সদগুরু, অক্ষয়ের ছবির রিভিউ কী দিলেন তিনি?

আপনাকে এখানে ইশা যোগ কেন্দ্রে পেয়ে আমরা অভিভূত। আমরা যদি এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যা নারীদের নিরাপত্তা ও মর্যাদার প্রতি সংবেদনশীল

দক্ষিণে হালকা থেকে মাঝারি ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের সব জেলাতে ই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে আমাদের রাজ্যে সিন অফটিক সিচুয়েশন যদি বলি বাংলাদেশের সার্কুলেশনে এখনও রয়েছে মনসুন অক্ষরেখা। যেটা মালদার দিকে ছিল সেটা নর্থ বেঙ্গলের(North Bengal) […]

আজ ‘ডু অর ডাই’ ম্যাচ ভারতের, ব্যাটিং নিয়ে চিন্তায় হার্দিক

নিজস্ব প্রতিনিধি: টেস্ট সিরিজ ও একদিনের সিরিজ নিজেদের দখলে নিয়েছে ভারত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শুরু হতেই ছবিটা পালটে গেল। প্রথম দুটি ম্যাচে জয় পেয়ে সিরিজ জেতার হাতছানি দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের মুখ থেকে সিরিজ ছিনিয়ে নিতে হলে আজ, মঙ্গলবার হার্দিকদের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ। এই ম্যাচ ভারত হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে শুভমন গিলদের। […]

0:00