Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিঙ্গল? মন খারাপ না করে প্রেম করুন নিজের সঙ্গে বানান ‘বাটার চিকেন পাস্তা’

সিঙ্গল? কোনও বিশেষ প্ল্যান নেই? মন খারাপ নয়। ভ্যালেন্টাইন্স ডে’তে নিজের সঙ্গে প্রেম করুন আর বানিয়ে ফেলুন আজকের সন্ধ্যার জলখাবারে খাওয়ার জন্য এই সুস্বাদু পদ ‘বাটার চিকেন পাস্তা’।

জিতেই সস্ত্রীক মমতার বাড়িতে সব্যসাচী! পেলেন শাড়ি উপহার

এদিন বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে ৪ হাজার ৬৪৪ ভোটে জয়ী হলেন সব্যসাচী। আর জয়ের মুখ দেখেই সস্ত্রীক সোজা হাজিরা দিলেন তিনি কালিঘাটে তৃণমূলনেত্রীর বাড়িতে। সেখানে সব্যসাচীর ঘরণীকে শাড়ি উপহার দিলেন বাংলার অগ্নিকন্যা।

‘মেয়েরা হিজাব না পড়লেই ধর্ষণ হয়!’ মত কর্ণাটকের কংগ্রেস বিধায়কের

নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটক তথা সমগ্র দেশের হিজাব বিতর্কে নয়া মোড়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পড়া নিয়ে দেশ তথা আন্তর্জাতিক স্তরে যে বিতর্কের ঝড় উঠেছে সোমবার সেই বিতর্কই পেল নতুন মাত্রা। একদিকে যখন স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের হিজাব পড়া নিষিদ্ধ ঘোষণা করেছে কর্ণাটক সরকার ঠিক তখনই কর্ণাটকের এক কংগ্রেস বিধায়ক মন্তব্য করলেন, মেয়েরা হিজাব  পড়ে না […]

হারের ধারাবাহিকতা বজায় রাখলেন সুকান্ত মজুমদার

প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেই সুকান্ত যখন দলকে সফল ভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ তখন তাঁকে দলের রাজ্য সভাপতি পদে রেখে দেওয়া হয়েছে কেন! হারের ধারাবাহিক রেকর্ড গড়ার জন্য? যদিও এদিন আসানসোল ও শিলিগুড়িতে খাতা খোলাকেই বড় জয় হিসাবে দেখছেন সুকান্ত মজুমদার।

বিধাননগরের কোন ওয়ার্ডে কে জিতলেন জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: সবুজ ঝড়ের দৌলতে আগামী পাঁচ বছরের জন্য বিধাননগর পুর নিগম পরিচালনার দায়িত্ব পেল তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে ৪১টি ওয়ার্ডের ভো গণনা শুরু হতেই প্রতিপক্ষ শিবিরের প্রার্থীদের পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ৪১টি ওয়ার্ডের মধ্যে দুপুর বারোটা পর্যন্ত ৩২টি ওয়ার্ডের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে ৩০টি। […]

জাতীয় নিরাপত্তার সুরক্ষার্থে নিষিদ্ধ হচ্ছে আরও ৫৪ টি চিনা অ্যাপ

নিজস্ব প্রতিনিধিঃ দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে আরও ৫৪টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটল ভারত সরকার। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) শীর্ষ সূত্রের মতে, কেন্দ্র যে ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটছে সেগুলি ভারতের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং যে কোনও মুহূর্তে দেশের জন্য বিপদজনক হয়ে দাঁড়াতে পারে। […]

পাঁচশোরও বেশি ভোটে হারলেন অশোক! পরাস্ত নান্টু-শঙ্করও

অনেকেই ভেবেছিলেন একুশের বিধানসভা নির্বাচনে শহরের ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে এগিয়ে থাকা বিজেপিই বোধহয় এবার শিলিগুড়ির দখল নেবে। কিন্তু এদিনের ফলাফল বলে দিচ্ছে, বাম হোক কী কংগ্রেস, অশোক ভট্টাচার্য হোক কী শঙ্কর ঘোষ, শিলিগুড়ি আর কাউকেই চাইছে না। তার পছন্দ এখন ‘লক্ষ্মী ভাণ্ডার’-এর তৃণমূল।

ভোটগ্রহণের দ্বিতীয় দিনেই যোগীর মুখে হিজাব, বাংলা, মমতাকে নিয়ে একগুচ্ছ বার্তা

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকাল থেকে শুরু হয়েছে যোগীরাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণের কাজ। এদিন সকাল ৭টা থেকে চলছে উত্তরপ্রদেশের ৫৫টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠান। তারমধ্যেই সকাল সকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তথা দেশের মানুষকে একগুচ্ছ বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একদিকে যখন তাঁর রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন, তাঁর দল এবং তাঁর নিজের ভাগ্য নির্ধারণ করছেন […]

শুরু গোয়া ও উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন, উত্তরপ্রদেশে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধিঃ যোগীরাজ্য উত্তরপ্রদেশের পাশাপাশি দেশের আরও দুই রাজ্য গোয়া এবং উত্তরাখণ্ডেও বেজে গেল ভোটের দামামা। সোমবার থেকে এই দুই রাজ্যে শুরু হল প্রথম দফার ভোটগ্রহণ। অন্যদিকে ভোটগ্রহণের কাজ চলছে উত্তরপ্রদেশেও। সোমবার সকাল ৭টা থেকে যোগীরাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণের কাজ। এদিন উত্তরপ্রদেশের ৫৫টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণের কাজ। এই দ্বিতীয় দফার ভোটে উত্তরপ্রদেশের […]

শিলিগুড়ির দখল নিচ্ছে তৃণমূল! বাকি ৩ পুরনিগমও থাকছে দখলে

পুরভোটে বিজেপি চমক দেবে এমনটাই আশা করেছিলেন অনেকে। কিন্তু কোথায় চমক, গণনার ট্রেন্ড বলে দিচ্ছে চার শহরের দখল নিতে চলেছে তৃণমূল। শিলিগুড়িতে মুখ থুবড়ে পড়েছে বাম-কংগ্রেস। এই প্রথম সেখানে বোর্ড গড়তে চলেছে তৃণমূল। বাকি আসানসোল, বিধাননগর ও চন্দননগরেও তাঁরা ক্ষমতা ধরে রাখছে।

0:00