Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটগ্রহণের দ্বিতীয় দিনেই যোগীর মুখে হিজাব, বাংলা, মমতাকে নিয়ে একগুচ্ছ বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকাল থেকে শুরু হয়েছে যোগীরাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণের কাজ। এদিন সকাল ৭টা থেকে চলছে উত্তরপ্রদেশের ৫৫টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠান। তারমধ্যেই সকাল সকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তথা দেশের মানুষকে একগুচ্ছ বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একদিকে যখন তাঁর রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন, তাঁর দল এবং তাঁর নিজের ভাগ্য নির্ধারণ করছেন উত্তরপ্রদেশের মানুষ ঠিক তখনই ফের হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন যোগী। এদিন হিজাব প্রসঙ্গে যোগী বলেন, ‘আমাদের দেশের সরকার কখনই শরীয়ত কিংবা ইসলামের কোনও নিয়ম মেনে চলতে পারে না। এই দেশের সরকার চলে সংবিধান মেনে।’ 

রবিবারই হিজাব প্রসঙ্গে মিম প্রধান ওয়াইসি মন্তব্য করেন যে, ‘একদিন হিজাব পড়া কোনও মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন।’ ওয়াইসির এই মন্তব্যের সূত্র টেনে এদিন যোগী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের (মুসলিম) কন্যাদের মুক্তি দিতে তিন তালাক আইন বাতিল করেছেন। বর্তমান সমাজে মুসলিম মহিলাদের অধিকার এবং সম্মান দেওয়ার জন্য এটাই তাঁদের প্রাপ্য। সেই কন্যার সম্মান নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সেটা ভারতের সংবিধান দ্বারা চালিত হয়ছে, শরিয়ত মেনে নয়।’ 

যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং পছন্দগুলি দেশ এবং দেশের কোনও প্রতিষ্ঠানের উপর বলপূর্বক চাপিয়ে দিতে পারি না। আমি কি উত্তরপ্রদেশের সমস্ত সরকারি কর্মচারীকে ‘ভাগওয়া’ জাফরান পরতে বলতে পারি? স্কুলগুলিতে ড্রেস কোড অবশ্যই বলবৎ করা উচিত। সংবিধান অনুযায়ী যখন দেশ চলবে, তখন নারীরা তাদের যথাযথ সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতা পাবে।’

অন্যদিকে এদিন যোগীকে বাংলার রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একগুচ্ছ মন্তব্য করতে দেখা গিয়েছে। বাংলার রাজনীতি প্রসঙ্গে যোগী বলেন, ‘বাংলার রাজনীতি হিংসার রাজনীতি। উত্তরপ্রদেশেও তো নির্বাচন চলছে, কিন্তু কটা হিংসার খবর পেয়েছেন। কিন্তু যে কোনও নির্বাচনের আগে কিংবা পরে বাংলার কি অবস্থা হয় সেটা আমাদের সকলেরই জানা। বাংলা কোনওদিন এইরকম শান্তিপূর্ণ নির্বাচন করে দেখাক।’  একইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যোগী বলেন, ‘বাংলার মতো হিংসামূলক রাজনীতির আগুন উত্তরপ্রদেশে পৌঁছে দিতেই বারবার ওই রাজ্যে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00