Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাতীয় নিরাপত্তার সুরক্ষার্থে নিষিদ্ধ হচ্ছে আরও ৫৪ টি চিনা অ্যাপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে আরও ৫৪টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটল ভারত সরকার। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) শীর্ষ সূত্রের মতে, কেন্দ্র যে ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটছে সেগুলি ভারতের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং যে কোনও মুহূর্তে দেশের জন্য বিপদজনক হয়ে দাঁড়াতে পারে। আর তাই এই সমস্ত চিনা অ্যাপগুলি দেশজুড়ে নিষিদ্ধ করতে তড়িঘড়ি এই কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে ভারত। 

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসের পর থেকে এখনও পর্যন্ত সরকার প্রায় ২২৪টি চীনা স্মার্টফোন অ্যাপ নিষিদ্ধ করেছে। যার মধ্যে রয়েছে  টিকটক, সেয়ার ইট, উই চ্যাট, লাইকি, সাইন, ইউ  সি নিউজ, ইউ সি ব্রাউজার, ইএস ফাইল এক্সফ্লোরার এবং Mi কমিউনিটির মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন। তার ঠিক কয়েকদিন আগেই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সাথে সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয় এবং তার কয়েকদিন পরেই ২০২০ সালের জুন মাসে প্রথম দফা নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এইবার যে অ্যাপগুলি নিষিদ্ধ করা হচ্ছে তার মধ্যে রয়েছে –  সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা – সেলফি ক্যামেরা, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অনমিওজি অ্যারেনা, অ্যাপলক এবং ডুয়াল স্পেস লাইট মতো একাধিক জনপ্রিয় চাইনিজ অ্যাপ।

মন্ত্রক সূত্রে খবর, নিষিদ্ধ হওয়া এই নতুন ৫৪টি অ্যাপের তালিকায় এমন কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলিকে ভারত সরকার আগেও নিষিদ্ধ করেছিল। কিন্তু চিন ফের ওই সমস্ত নিষিদ্ধ অ্যাপলিকেশনের নতুন নামকরণ করে এবং নতুন নামে পুনরায় সেগুলি চালু করা হয়। ইতিমধ্যেই ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সেই অ্যাপগুলিকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পরে এবং সেগুলির প্রতিষ্ঠাতা কোন দেশ সেটা নিশ্চিত করে তবেই আবার ওই অ্যাপগুলি নিষিদ্ধ করার আদেশ জারি করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00