Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine:৪৮ ঘণ্টার আল্টিমেটাম, জরুরি বৈঠক ডাকলেন বরিস

হামলার রূপরেখা তৈরি রাশিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে ইউক্রেন ৪৮ ঘণ্টার সময় দেওয়ার প্রেক্ষিতে ইউরোপের শীর্ষনেতাদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ‘দ্য ডেইলি মেল’ এই খবর দিয়েছে। বরিস জনসনের পাশাপাশি ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়াল্যাস ন্যাটো বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে ব্রাসেলসে বৈঠক করবেন। মার্কিন গোয়েন্দা দফতর বিশেষ সূত্রে খবর পেয়েছে, রাশিয়া যে কোনও সময়ে ইউক্রেনের ওপর হামলা চালাবে। সীমান্তে তারা প্রচুর পরিমাণে সেনা মোতেয়েন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের এই রিপোর্ট পেন্টাগনকে জানিয়ে দিয়েছে।

তাদের রিপোর্ট অনুযায়ী, আগামী বুধবার হামলা কীভাবে হবে, তার একটা রূপরেখা মস্কো তৈরি করে ফেলেছে। সীমান্তে তারা এক লক্ষের বেশি সেনা মোতায়েন করেছে। যে কোনও সময়ে তারা সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়তে পারে। যুদ্ধ বাঁধলে ক্ষয়ক্ষতি প্রচুর হবে বলে তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে, আমেরিকা এবং তাদের মিত্র এই আগ্রাসন রুখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জার্মান চ্যান্সেলর ওলফ স্কুজ ইউক্রেন পৌঁছে গিয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন। ইউক্রেন সফর শেষ করে তিনি রাশিয়া যাবেন। বৈঠক করবেন পুতিনের সঙ্গে। ইউক্রেন ইস্যুতে ব্যহত উড়ান পরিষেবা। বহু উড়ান বাতিল করা হয়েছে। ইউক্রেনের আকাশসীমা ব্যবহার করে যে সব উড়ান চলাচল করে, তাদের পথ পরিবর্তন করা হয়েছে। বহু দেশ ইউক্রেনগামী বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন বুধবার ভোরে ইউক্রেনের ওপর হামলা চালাবে রাশিয়া

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00