Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুরু গোয়া ও উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন, উত্তরপ্রদেশে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগীরাজ্য উত্তরপ্রদেশের পাশাপাশি দেশের আরও দুই রাজ্য গোয়া এবং উত্তরাখণ্ডেও বেজে গেল ভোটের দামামা। সোমবার থেকে এই দুই রাজ্যে শুরু হল প্রথম দফার ভোটগ্রহণ। অন্যদিকে ভোটগ্রহণের কাজ চলছে উত্তরপ্রদেশেও। সোমবার সকাল ৭টা থেকে যোগীরাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণের কাজ। এদিন উত্তরপ্রদেশের ৫৫টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণের কাজ। এই দ্বিতীয় দফার ভোটে উত্তরপ্রদেশের যে কেন্দ্রগুলি আলাদা করে নজরকাড়ছে সেগুলির মধ্যে রয়েছে বদায়ুঁ, শাহজাহানপুর, রামপুর, মোরাদাবাদ, বরেলি, বিজনৌর, আমরোহা। 

উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডের ৭০টি আসনে এদিন সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণের কাজ। একইভাবে গোয়ায় ৪০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ অনুষ্ঠান। বাংলার রাজনীতিতে কিন্তু এবারের গোয়ার বিধানসভার নির্বাচনের আলাদা একটি মাত্রা রয়েছে। কারণ গোয়ার হাত ধরেই জাতীয় রাজনীতিতে হাতেঘড়ি বাংলার শাসকদল তৃনমূল কংগ্রেসের। এই প্রথম রাজ্যের বাইরে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে মাঠে নামলেন তৃনমূল কংগ্রেসের মূল কাণ্ডারি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ার এই নির্বাচনে তৃনমূল ২৬টি ও জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ১৩টি আসনে লড়ছে। অন্যদিকে টিএমসির প্রতিদ্বন্দ্বী হিসাবে আম আদমি পার্টি প্রার্থী দিয়েছে ৩৯টি আসনে। কংগ্রেস ৩৭ ও তাদের শরিক বিজয় সরদেশাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টি ৩টি আসনে প্রার্থী দিয়েছে। শাসক বিজেপি লড়ছে ৪০ আসনে। বিজেপি টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল পানাজি আসন থেকে লড়ছেন নির্দল হয়ে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00