Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এই জয় মানুষের জয়’, ভোটারদের কুর্নিশ মমতার

ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আরও নম্র ও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগর সহ চার পুর নিগমের ভোটে দলীয় প্রার্থীদের বিপুল জয়ের জন্য ভোটারদের কুর্নিশ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ তৃণমূল সরকারের উন্নয়নের প্রতি আস্থা রেখেছে। এই জয় মানুষের জয়। মানুষ যে আস্থা রেখেছেন, তাতে আরও বেশি মানবিক ও নম্র হতে হবে।’

এদিন সকালে চার পুরনিগমের ভোট গণনা শুরু হতেই স্পষ্ট প্রতীয়মান হয় যে, ফের সবুজ ঝড় বইছে। আর সেই সবুজ ঝড়ের কাছে খড়কুটোর মতো উবে যাচ্ছে বিরোধীরা। বিধাননগর থেকে শিলিগুড়ি-সব জায়গাতেই দলীয় প্রার্থীদের জয়রথ অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে। ফলাফলের প্রবণতার পরেই সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষ যেভাবে আমাদের উপরে আস্থা দেখিয়েছেন, তার জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রণাম, কুর্নিশ জানাচ্ছি। এই জয় আমাদের আরও বেশি করে সাধারণ মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাবে। গত ১০ বছরের বেশি সময় ধরে রাজ্য সরকার যে উন্নয়নের কর্মযজ্ঞ পরিচালনা করে চলেছে, তার প্রতিই আস্থা জানিয়েছেন। পুলিশ ও প্রশাসন যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট করিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলীয় কর্মীদের কাছে অনুরোধ করব, বিজয় উ‍ৎসবে মাতলেও, কোনও রকম প্ররোচনায় পা দেবেন না।’

শিলিগুড়িতে গত বিধানসভা ভোটে গেরুয়া ঝড় উঠেছিল। পুরভোটে সেই ঝড় উধাও। বিজেপির মুখ থুবড়ে পড়ার বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গত বিধানসভা ভোটে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়েছিল। কিন্তু কোনও প্রতিশ্রুতি পালন করেনি কেন্দ্রীয় সরকার। দার্জিলিং, শিলিগুড়ির জন্য কাজ করার কথা ছিল তা করেনি। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কোনও কাজ করেনি বিজেপি। শুধু ভাঁওতা দিয়েছে। তাই সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00