‘পাশে আছে অভিষেক’, ফেসবুক পোস্ট দেখে একরত্তির চিকিৎসার ব্যবস্থা সাংসদের

তিনদিন আগে দমদমের আইএলএস হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা জয়ন্ত দেবনাথের স্ত্রী। জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়

‘নেতাজি’কে নিয়ে বাংলার ট্যাবলো রাখুন, রাজনাথকে অনুরোধ অধীরের

নেতাজি ও আইএনএ নিয়ে রাজনীতি না করতেই প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ জানালেন অধীর রঞ্জন চৌধুরী। এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দত্তপুকুর লোকাল

এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদামুখী দত্তপুকুর লোকাল বামনগাছি থেকে বারাসতের দিকে এগোতে শুরু করলেই ঝাঁকুনি অনুভব করেন ট্রেনের চালক। শুনতে পান বিকট শব্দও। তার জেরেই এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেন থামিয়ে দেন তিনি।

বাংলায় বিনিয়োগ করবেন ইলন মাস্ক? রব্বানির মন্তব্যে জল্পনা

বেঙ্গালুরুতে ইলন মাস্ক ‘টেসলা’র গাড়ির কারখানা বানানোর সিদ্ধান্ত নেন। কিন্তু সেই কাজে ভারত সরকারের তরফে সহযোগিতা না পাওয়ায় আপাতত বিশ বাঁও জলে ‘টেসলা’ প্রজেক্ট

মতুয়া ভোটই এখন গলার কাঁটা বঙ্গ বিজেপিতে

মতুয়াদের মাথা তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে বঙ্গ বিজেপি নেতৃত্ব আর গুরুত্ব দিচ্ছে না। আবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপও করতে পারছে না। কেননা সেক্ষেত্রে মতুয়া ভোট ব্যাঙ্ক হাতছাড়া হওয়ার ভয় তাড়া করছে মোদি-শাহকে। এই মতুয়া ভোট ব্যাঙ্কই এখন তাঁদের কাছে গলার কাঁটা হয়ে উঠেছে।

দুই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বাংলায় আসছে কেন্দ্রীয় দল

একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে বাংলায় আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। ৮টি দলে ভাগ হয়ে তাঁরা ১৬টি জেলা পরিদর্শন করবেন। গত দুই বছরে ১০০ দিনের প্রকল্পে কী-কী হয়েছে এবং আবাস যোজনার কাজ নিয়ম মেনে হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখবেন তাঁরা।