‘পদ আঁকড়ে পড়ে থাকার মানুষ নও,’ বিরাটকে ‘ভালোবাসার চিঠি’ অনুষ্কার

নিজস্ব প্রতিনিধি: T-20 বিশ্বকাপে ভারতের হতশ্রী পারফর্মেন্সের পর অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। তারপরে আচমকাই একদিনের ক্রিকেট থেকেও অধিনায়কত্ব ছাড়েন বিরাট। যা নিয়ে বোর্ড বনাম কোহলি ব্যাপক জলঘোলা হয়। এর মাঝেই দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়ারদের বিরুদ্ধে টেস্ট খেলতে যায় বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই টেস্ট সিরিজেও খারাপ ফলের জেরে টেস্ট থেকেও অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। আর […]

নেতাজি-INA বিষয়ক ট্যাবলো বাতিল! মোদিকে কড়া চিঠি মমতার

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঠিক কী কারণে বাতিল করা হল বাংলার ট্যাবলো? এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রেমের টানে সীমানা পেরিয়ে গ্রেফতার তরুণী

প্রেমিকের সঙ্গে দেখা করতে ভিসা পাসপোর্ট ছাড়াই ওই তরুণী এদেশে চলে আসার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা যায় তেমন কাজ। গত শুক্রবার বাড়ি ছেড়ে ওই তরুণী তুফানগঞ্জে আসার জন্য পা বাড়ান। শনিবার বিকালে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দীঘলটারী সীমান্তে তাঁকে আটক করে বিএসএফের ১২৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

সুকান্ত শুভেন্দুর নির্দেশবাহী! আক্রমণ ‘জাগো বাংলা’য়

শুভেন্দু বঙ্গ বিজেপিকে কার্যত ব্যবহার করছেন তাঁর ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে। এখনও অবধি বাংলায় বিজেপিকে বিস্তার দেওয়ার ক্ষেত্রে তাঁকে ছিঁটেফোঁটা কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি বলে এখন বঙ্গ বিজেপির একাধিক নেতা সরব হয়েছেন প্রকাশ্যে। আর এই ছবিটাই কিন্তু শান্তনু ঠাকুর তুলে ধরেছেন সবার সামনে।

সুন্দরবনে শেষ, বক্সায় শুরু! নজরে বাঘ সুমারি

নিজস্ব প্রতিনিধি: তোমার হল শুরু, আমার হল সারা। সুন্দরবন থেকে এখন এমন বার্তাই যাচ্ছে বক্সার উদ্দেশ্যে। কেননা সুন্দরবনে বাঘ সুমারি শেষ হতে না হতেই এবার শুরু হয়েছে বক্সায় বাঘ সুমারির কাজ। ২০১৮ সালের বাঘ সুমারিতে সুন্দরবনে ৯৬টি বাঘ রয়েছে বলে জানা গিয়েছিল। এবারে সেই সংখ্যা হয় কিছুটা বাড়বে বা কমবে। তাই সুন্দরবন নিয়ে সেভাবে এবার […]