Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি যে ভাবে ইতিহাস বদলাচ্ছে তা মারাত্মক! ক্ষুব্ধ দীপঙ্কর

বিজেপি শুধু দেশের ইতিহাসের গৈরিকীকরণই করছে তাই নয়, ইতিহাসকে তাঁরা বিকৃতও করে দিচ্ছে। ইতিহাস এবং ঐতিহ্যকে সামলাতে না পারলে বিজেপি সব লুঠ করে নেবে, দখল করে নেবে। বিকৃত করে ফেলবে। এই অভিমতেই বিজেপিকে বিঁধলেন সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগটা আগেই উঠেছিল। মোদি সরকার দেশের ক্ষমতায় আসার পর থেকেই। জেএনইউ ও আলিগড় তা নিয়ে সরবও হয়েছিল। সরব হ্যেছিলেন রোমিলা থাপারের মতো ঐতিহাসিকেরাও। কিন্তু সেসবকে গ্রাহ্যের মধ্যেই আনতে চায়নি মোদি বাহিনী। তাঁরা তাঁদের মতো করেই দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে গিয়েছেন। এবার সেই পরিবর্তনের প্রক্রিয়া নিয়েই বিজেপিকে বিঁধলেন সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। বিজেপির বিরুদ্ধে তিনি দেশের ইতিহাসকে  বিকৃত করার অভিযোগ তুললেন। সাফ জানালেন, বিজেপি শুধু দেশের ইতিহাসের গৈরিকীকরণই করছে তাই নয়, ইতিহাসকে তাঁরা বিকৃতও করে দিচ্ছে। বাংলার প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপিকে এভাবেই বিঁধেছেন দীপঙ্করবাবু।

ওই সাক্ষাৎকারে দীপঙ্করবাবু জানিয়েছেন, ‘দেশীয় সম্পত্তি বিক্রি করে দেওয়ার মতো বিজেপি ইতিহাস জবরদখল করে নিচ্ছে। যে ভাবে বিজেপি দেশের ইতিহাস বদলাচ্ছে তা মারাত্মক। ওরা ইতিহাসের সিলেবাসও বদলে দিচ্ছে। নেহরু আর গান্ধিকে বাদ দিয়ে বাকি সকলকে বিজেপি দখল করার চেষ্টা করছে। বিজেপি কার্যত ইতিহাসকে লুঠ করছে। ঠিক যে ভাবে জল, জঙ্গল, জমি, সম্পত্তি, রেলপথ, রাস্তাঘাট সমস্ত সম্পত্তি বিক্রি হচ্ছে সে ভাবে ইতিহাসও জবরদখল করার চেষ্টা হচ্ছে। সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিজেপি-র কী সম্পর্ক? সুভাষচন্দ্র বসু বামপন্থী নেতা ছিলেন। তাঁর সঙ্গে হয়তো কমিউনিস্টদের কৌশলগত মতপার্থক্য রয়েছে। হয়তো কমিউনিস্টরা কিছু কটূক্তি করেছে। সেটা হয়তো ভুল হয়েছে। সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু সুভাষচন্দ্র বসু আদ্যোপান্ত একজন বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ নেতা। তিনি হিন্দু মহাসভার বিরুদ্ধে ছিলেন। তিনি আরএসএস-এর বিরুদ্ধে ছিলেন। আজকে এঁদের জবরদখল করার চেষ্টা হচ্ছে। ইতিহাস, সংস্কৃতি সবকিছু দখলের চেষ্টা হচ্ছে।’

প্রবীণ এই বামপন্থী নেতা আরও বলেছেন, ‘দেশের ইতিহাসকে বিজেপির হাত থেকে বাঁচাতে না পারলে, আজ থেকে ১০ বছর বাদে যদি একটি শিশুকে জিজ্ঞাসা করা হয় যে ভারতের এক জন সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামীর নাম করো। সে অবলীলাক্রমে বলবে নরেন্দ্র মোদি। কারণ টিকার শংসাপত্র থেকে শুরু করে সর্বত্র সে এটাই দেখছে। কিছুদিন আগে আমরা বিপ্লবী আমরা বটুকেশ্বর দত্তের জন্মদিন পালন করলাম। তার কারণ তিনি ভগৎ সিংহের সঙ্গে ছিলেন। ভগৎ সিংহের ফাঁসি হয়। আর বটুকেশ্বর দত্তকে আন্দামান জেলে পাঠানো হয়। আন্দামান জেলে বাংলা, বিহার, পঞ্জাব থেকে কত মানুষ গিয়েছিলেন। তার মধ্যে হাতে গোটা দু’টি নাম পাওয়া যাবে যাঁরা ক্ষমা চেয়ে সেখান থেকে পালিয়ে এসেছিলেন। যাঁরা ক্ষমা চেয়ে বেরিয়ে এসেছিলেন সেই সাভারকরকে আজ বিজেপি বলছে ‘বীর সাভারকর’। তিনি না কি স্বাধীনতা আন্দোলনের বড় নেতা! বিবেকানন্দের সঙ্গে বিজেপি-র কী সম্পর্ক? বিবেকানন্দের ছবি নিয়ে সব জায়গায় দাঙ্গা করে বেড়াচ্ছে! ইতিহাস এবং ঐতিহ্যকে সামলাতে না পারলে বিজেপি সব লুঠ করে নেবে, দখল করে নেবে। বিকৃত করে ফেলবে। এটা বড় লড়াই।’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00