Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখে বিষাক্ত তরল ছিটিয়ে ব্যবসায়ীর নগদ ও সোনা ছিনতাই

শীত পড়তেই বিহার-বাংলা সীমান্তবর্তী এলাকায় বাড়ছে দুস্কৃতিদের তাণ্ডব। শনিবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মুকুন্দপুরে এক ব্যবসায়ীর গায়ে বিষাক্ত তরল পদার্থ ছিটিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: শীত পড়তেই বিহার-বাংলা সীমান্তবর্তী এলাকায় বাড়ছে দুস্কৃতিদের তাণ্ডব। শনিবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মুকুন্দপুরে এক ব্যবসায়ীর গায়ে বিষাক্ত তরল পদার্থ ছিটিয়ে তাঁর সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুই দুষ্কৃতি। ঘটনায় মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীমহলে। জানা যাচ্ছে, দুই জন দুস্কৃতি মুখে কাপড় বেঁধে বিশ্বজিৎ পোদ্দার (২৬) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও সোনার অলংকার ছিনিয়ে নিয়ে পালায়। তিনি শনিবার রাতেই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুকুন্দপুর থেকে হরিশ্চন্দ্রপুর গোপাল কেডিয়া মোড় এলাকায় নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন ওই ব‍্যবসায়ী। তখনই আচমকা আক্রমণ করা হয় তাঁকে। পুলিশের অনুমান, পড়শি রাজ্যের বহিরাগত দুস্কৃতিরাই এই ঘটনার সঙ্গে জড়িত। তবে খুব শীঘ্রই তাঁরা দুস্কৃতিদের ধরবেন বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তারা। অপরদিকে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দারের পরিবারের দাবি, দুস্কৃতিদের ছিটানো তরল পদার্থ এতটাই বিষাক্ত ছিল যে তিনি চোখ খুলতে পারছে না। আপাতত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসাধীন ওই ব্যবসায়ী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00