Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশের সামনেই ত্রিপুরায় আক্রান্ত সাত নেতা! টুইটে তোপ তৃণমূলের

মাথায় হেলমেট পরে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা, আর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ত্রিপুরা তৃণমূলের সাত নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: হিট অ্যান্ড রান মামলায় আচমকাই সাত সকালেই আগরতলার মহিলা থানার তরফে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয় হয় সায়নী ঘোষকে। পুলিশের তরফে এই ‘ইচ্ছাকৃত’ অনৈতিক মামলার প্রতিবাদে সায়নীর সঙ্গেই থানায় যান তৃণমূল কুণাল ঘোষ। অভিযোগ, পুলিশের সঙ্গে কথাবার্তা বলার সময়েই আচমকা হামলা চালায় বিজেপি কর্মীরা। ইট দিয়ে মারধর করা হয় কুণাল ঘোষদের। জানা গিয়েছে, এই ঘটনায় তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়িও ভাঙচুর করেছে বিজেপি কর্মীরা। দু’দিন পরেই ত্রিপুরায় পুরভোট তার আগেই বিজেপির এই আক্রমণে আতঙ্কে তৃণমূল প্রার্থীরা। জানা গিয়েছে, থানার ভিতরে বিজেপি কর্মীরা হামলা চালালেও নিরব দর্শকের ভূমিকায় ছিলেন পুলিশ। মাথায় হেলমেট পরে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা, আর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ত্রিপুরা তৃণমূলের সাত নেতা।

আক্রান্ত তৃণমূল নেতাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে, যার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আর এই ঘটনার তীব্র নিন্দা করেছে ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব। টুইট করে এই হামলার প্রতিবাদে ঘাসফুল শিবিরের তরফে লেখা হয়েছে, ‘ত্রিপুরা বিজেপির লজ্জা করা উচিত। বিপ্লব দেবের গুণ্ডারা কীভাবে আক্রমণ করছে দেখুন। পুলিশের সামনেই আক্রমণ করা হচ্ছে অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। ত্রিপুরায় শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।’ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেছেন, ‘শনিবার তেলিয়ামুড়ার সভায় সায়নী নিজের গাড়ি থেকেই সমর্থকদের উদ্দেশ্যে বলেন খেলা হবে। এর পরেই বিজেপি সমর্থকরা তার গাড়ি তাড়া করে। সেখানেই বিজেপি কর্মীদের গাড়ির ধাক্কা লাগে এক পথচলতি মানুষের। যার দায়ে সায়নীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।’

ত্রিপুরায় তৃণমূলের শক্তিবৃদ্ধির ভয়ে এই কাজ করছে বিপ্লব দেবের সরকার, পায়ের তলার মাটি নেই, বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00